Kashmir's First Multiplex Cinema Hall: তিন দশক পর কাশ্মীরে খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল
তিন দশক পর আগামী সেপ্টেম্বরে কাশ্মীরে (Kashmir) খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল (Multiplex Cinema Hall)। থিয়েটার চেন আইনক্স (INOX) এই সিনেমা হলটি চালু করছে। এই হলে বলিউড ও হলিউডের সিনেমা দেখানো হবে। সিনেমা হলটি ৫২০ জন দর্শক বসে সিনেমা দেখতে পারবেন। ১৯৮৯ সালে এখানে বিচ্ছিন্নতাবাদী হিংসা শুরু হওয়ার তিন দশক পর এটাই কাশ্মীরের প্রথম সিনেমা হল, যা চালু হতে যাচ্ছে।
শ্রীনগর, ১২ আগস্ট: তিন দশক পর আগামী সেপ্টেম্বরে কাশ্মীরে (Kashmir) খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল (Multiplex Cinema Hall)। থিয়েটার চেন আইনক্স (INOX) এই সিনেমা হলটি চালু করছে। এই হলে বলিউড ও হলিউডের সিনেমা দেখানো হবে। সিনেমা হলটি ৫২০ জন দর্শক বসে সিনেমা দেখতে পারবেন। ১৯৮৯ সালে এখানে বিচ্ছিন্নতাবাদী হিংসা শুরু হওয়ার তিন দশক পর এটাই কাশ্মীরের প্রথম সিনেমা হল, যা চালু হতে যাচ্ছে।
জানা যাচ্ছে, আকৃষ্ট করার জন্য সিনেমা হলে অনেকগুলি ফুড কোর্ট থাকবে এবং তাদের সবচেয়ে আধুনিক সিনেমা বিনোদনের সুবিধা প্রদান করবে। মাল্টিপ্লেক্সের সাজসজ্জার মধ্যে রয়েছে কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়া। 'খাটমবন্ধ' সিলিং ব্যবহার করা হয়েছে সিনমা হলে। মাল্টিপ্লেক্সের মালিক বিকাশ ধর (Vikas Dhar)। শ্রীনগরের আইকনিক 'ব্রডওয়ে' থিয়েটারের (Broadway Theatre) মালিক ছিলেন বিকাশের বাবা বিজয় ধর। ব্রডওয়ে থিয়েটার নব্বয়ের দশকের মাঝামাঝি সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। আরও পড়ুন: Tiranga Shikara Rally: শ্রীনগরের ডাল লেকে তিরঙ্গা শিকারা র্যালি, দেখুন ভিডিও
বিজয় ধর হলেন বিশিষ্ট কাশ্মীরি রাজনীতিবিদ প্রয়াত ডিপি ধরের ছেলে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন ডিপি ধর। ভারত-সোভিয়েত সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে তিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
(The above story first appeared on LatestLY on Aug 12, 2022 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

