Kashmir Encounter: ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা অভিযানে খতম ৪ জঙ্গি, শহিদ ২ জওয়ান
কুলগামেরই ফ্রিসাল এলাকার একটি ড্রোনের ফুটেজে দেখজে গিয়েছে পড়ে রয়েছে মাটিতে পড়ে রয়েছে চার জঙ্গির দেহ । যদিও এখনও পর্যন্ত মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি।
নয়াদিল্লিঃ ফের রক্তাক্ত ভূস্বর্গ । জঙ্গিদের (Terrorists) গুলিতে নিহত ২ জওয়ান (Soldier), সেনার গুলিতে ঝাঁঝরা ৪ জঙ্গি। আরও চার জঙ্গির খোঁজ চলছে। শনিবার উপত্যকার কুলগামে (Kulgam) শুরু হয় তীব্র গুলির লড়াই। বাহিনী সূত্রে খবর, কুলগামের মদেরগ্রামের ফ্রিজল চিন্নিগাম এলাকায় লস্কর জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনার কাছে। এরপরই সকাল থেকে অভিযান চালায় সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী। শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।প্রথমেই গুলিবিদ্ধ হন সেনাবাহিনীর এক জওয়ান। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এরপর জঙ্গিদের গুলিতে শহিদ হন আরও এক জওয়ান। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। গুলিবর্ষণে চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কুলগামেরই ফ্রিসাল এলাকার একটি ড্রোনের ফুটেজে দেখজে গিয়েছে পড়ে রয়েছে মাটিতে পড়ে রয়েছে চার জঙ্গির দেহ । যদিও এখনও পর্যন্ত মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এই এলাকায় আরও চার জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর অনুমান।
STORY | Four terrorists, two soldiers killed in encounters in J-K's Kulgam
READ: https://t.co/VkB2g5jo8H pic.twitter.com/jYBkaEwN7S
— Press Trust of India (@PTI_News) July 6, 2024
(The above story first appeared on LatestLY on Jul 07, 2024 07:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

