Karnataka: অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল, একইসঙ্গে চরম সিদ্ধান্ত ২ পড়ুয়ার
ভিডিয়ো ভাইরাল হওয়ায়, শুক্রবার সকালে নিজের বাড়িতে আত্মহত্যা করেন কলেজের ছাত্রী। অন্যদিকে বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে নিজের জীবন শেষ করে দেন ওই কলেজেরই অন্য ছাত্র। শুক্রবার রাতে ওই যুবকও বাড়িতে আত্মঘাতী হন বলে খবর।
বেঙ্গালুরু, ৩১ জুলাই: ইন্টারনেটে অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল হওয়ার জেরে আত্মহত্যা করলেন দুই কলেজ পড়ুয়া। কর্ণাটকের দেবাঙ্গগিরিতে এমনই একটি ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, কলেজের ছাদে দুই পড়ুয়া অন্তরঙ্গ হওয়ায়, তাঁদের ভিডিয়ো কেউ রেকর্ড করেন। এরপর গত ২৫ জুলাই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই চরম সিদ্ধান্ত নেনে ওই ২ পড়ুয়া।
জানা যাচ্ছে, ভিডিয়ো ভাইরাল হওয়ায়, শুক্রবার সকালে নিজের বাড়িতে আত্মহত্যা করেন কলেজের ছাত্রী। অন্যদিকে বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে নিজের জীবন শেষ করে দেন ওই কলেজেরই অন্য ছাত্র। শুক্রবার রাতে ওই যুবকও বাড়িতে আত্মঘাতী হন বলে খবর।
ঘটনার পরপরই দুই বাড়ির তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি অনুমতি ছাড়া কেউ বা কারা কেন এই ভিডিয়ো শ্যুট করে তা অন্তর্জালে ছড়িয়ে দেন, সে বিষয়ে প্রশ্ন তোলা হয় সংশ্লিষ্ট পরিবারের তরফে।
(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

