Karan Johar: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে বলি পরিচালক করণ জোহর? দাবি ঘিরে চাঞ্চল্য

সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে মনসায় প্রকাশ্য়ে গুলি করা হয়। সিধু খুনের পর থেকে একের পর এক বিস্ফোরক দাবি উঠে আসতে শুরু করেছে। সিধুকে খুন করেছে গোল্ডি ব্রার। কানাডা থেকে পাঞ্জাবি গায়ককে খুনের পরিকল্পনা করা হয়। এমন দাবিতে সরব হয়েছে কানাডায় বসবাসকারী গোল্ডি।

Karan Johar: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে বলি পরিচালক করণ জোহর? দাবি ঘিরে চাঞ্চল্য
Karan Johar (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ জুন:  সলমনের খানের (Salman Khan) পাশাপাশি চলচ্চিত্র পরিচালক করণ জোহরও (Karan Johar) কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে ছিলেন। এমনই দাবি করলেন সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala ) খুনের অভিযোগে ধৃত সৌরভ মহাকাল। গ্রেফতারির পর সৌরভ মহাকালের এই দাবি পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। ধৃতের আরও দাবি, বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহরকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৫ কোটি হাতানোর পরিকল্পনা ছিল। তবে সৌরভ মহাকাল সত্যি বলছেন না পুলিশকে উদভ্রান্ত করা হচ্ছে, সে বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত এর আগে সৌরভ মহাকাল দাবি করেন, সলমন খানকে হুমকির পিছনেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। সবকিছু মিলিয়ে সৌরভ মহাকাল কী বলছেন এবং তাঁর কথায় কতটা সত্যি রয়েছে, সে বিষয়ে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে বলে খবর।

আরও পড়ুন:  Delhi: রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ, অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের জেরে কড়া নিরাপত্তার মোড়কে দিল্লি

সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে মনসায় প্রকাশ্য়ে গুলি করা হয়। সিধু খুনের পর থেকে একের পর এক বিস্ফোরক দাবি উঠে আসতে শুরু করেছে। সিধুকে খুন করেছে গোল্ডি ব্রার। কানাডা থেকে পাঞ্জাবি গায়ককে খুনের পরিকল্পনা করা হয়। এমন দাবিতে সরব হয়েছে কানাডায় বসবাসকারী গোল্ডি। এরপর দিল্লির তিহাড় জেলে বসে মুসেওয়ালাকে খুনের ছক কষা হয় বলেও দাবি করা হয়। সবকিছু মিলিয়ে পাঞ্জাবি গায়ক খুনের পিছনে কার হাত রয়েছে, সে বিষয়ে তথ্য হাতড়াচ্ছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jun 20, 2022 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).