Kadambini Ganguly's Birthday Google Doodle: দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য গুগল ডুডলের
সমাজের সমস্ত প্রথা, নিয়ম ভেঙে দেশের প্রথম মহিলা চিকিৎসক হয়ে ওঠেন বাঙালি মেয়ে কাদম্বিনী গাঙ্গুলি। আজ তাঁর ১৬০-তম জন্মবার্ষিকী। দেশের গর্ব কাদম্বিনীকে সম্মান জানাল গুগল। বেঙ্গালুরুর অদ্রিজা অসাধারণ ডুডলে ফুটিয়ে তুলে শ্রদ্ধার্ঘ্য জানালেন দেশের প্রথম মহিলা চিকিৎক কাদম্বিনী গাঙ্গুলিকে।
সমাজের সমস্ত প্রথা, নিয়ম ভেঙে দেশের প্রথম মহিলা চিকিৎসক হয়ে ওঠেন বাঙালি মেয়ে কাদম্বিনী গাঙ্গুলি (Kadambini Ganguly)। আজ তাঁর ১৬০-তম জন্মবার্ষিকী। দেশের গর্ব কাদম্বিনীকে সম্মান জানাল গুগল (Google Doodle)। বেঙ্গালুরুর অদ্রিজা অসাধারণ ডুডলে ফুটিয়ে তুলে শ্রদ্ধার্ঘ্য জানালেন দেশের প্রথম মহিলা চিকিৎক কাদম্বিনী গাঙ্গুলিকে।
ব্রিটিশ ভারতের প্রথম দুজন নারী একজন বাংলার এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। উনিশ শতকের শেষভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন এবং আনন্দীবাঈ জোশীর সঙ্গে তিনিও হয়ে ওঠেন ভারতের প্রথম নারী চিকিৎসক। বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদশীতে তিনি জন্মগ্রহণ করেন। আরও পড়ুন, গোয়ার পর মুম্বই, ফের কিমের সঙ্গে লিয়েন্ডারের ছবি ভাইরাল
Wonderful to see @Google feature Kadambini Ganguly. One of the first Indian female doctors, alongside others such as Anandibai Joshi. She was the first woman to gain admission to Calcutta Medical College in 1884, subsequently trained in Scotland, returning to practice in India. pic.twitter.com/jFiGW0HrwX
— Nagaraj Balasubramanian (@AdhesionLab) July 17, 2021
ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর সন্তান কাদম্বিনীর জন্ম হয় ১৮ই জুলাই ১৮৬১ তে বিহারের ভাগলপুরে। তাঁর বাবা ছিলেন ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক। দ্বারকানাথ ও তার বন্ধু কাদম্বিনীর পিসতুতো দাদা মনমোহনের হাত ধরে কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। ১৮৮৩ সালে মেডিকেল কলেজে পড়াশোনার পরেই তিনি তাঁর শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। দ্বারকানাথ বিখ্যাত সমাজসংস্কারক ও মানবদরদী সাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন।
তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসারীতিতে চিকিৎসা করবার অনুমতি পান। তিনি হিন্দু রক্ষণশীল সমাজের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। পরাধীন ভারতে সমাজের সমস্ত বাধা অতিক্রম করে নিজেকে চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করে তোলেন।
(The above story first appeared on LatestLY on Jul 18, 2021 08:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

