Pahalgam Terror Attack:'পাকিস্তানকে ধন্যবাদ' পহেলগাঁওয়ের ঘটনায় আনন্দ উচ্ছ্বাস, গ্রেফতার মৌলবি
পুলওয়ামার পর মঙ্গলবার সবচেয়ে বড় জঙ্গি হানার সাক্ষী থেকেছে কাশ্মীর। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে স্বজনহারাদের 'অসহায়' মুখগুলি তখন এই ঘটনা নিয়ে 'নারকীয় উল্লাস।' জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। ‘উৎসব পালনের ডাক’ দিয়ে বিপাকে মৌলবি। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার মৌলবি মহম্মদ নৌশাদ। পুলওয়ামার পর মঙ্গলবার সবচেয়ে বড় জঙ্গি হানার সাক্ষী থেকেছে কাশ্মীর। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। চোখের সামনে প্রিয়জনকে শেষ হয়ে যেতে দেখেছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, গ্রেফতার মৌলবি
এই ঘটনায় যখন শোকস্তব্ধ গোটা দেশ তখন সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসের পক্ষে পোস্ট করেন ওই মৌলবি। তিনি লেখেন, "‘ধন্যবাদ পাকিস্তান। ধন্যবাদ জানাই লস্কর ই তইবাকে। আল্লাহ তোমাদের সর্বদা আনন্দে রাখুন। আমি আরও খুশি হতাম যদি আরএসএস, বিজেপি, বজরং দল ও সংবাদমাধ্যমকে আক্রমণ করা হত।" তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়তেই আক্রমণ করেন নেটিজেনরা। নিন্দায় সরব হয় একপক্ষ। ওই পস্টে পুলিশকে ট্যাগ করে ওই ব্যক্তিকে গ্রেফতারের অনুরোধ জানান অনেকে। নৌশাদের এই পোস্ট পুলিশের চোখে পড়তেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই মৌলবি।
পহেলগাঁওয়ের ঘটনায় আনন্দ উচ্ছ্বাস, গ্রেফতার মৌলবি
STORY | Jharkhand man held for controversial post on Pahalgam terror attack
READ: https://t.co/bJvETApr8U pic.twitter.com/owhI7zO3BY
— Press Trust of India (@PTI_News) April 23, 2025
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

