Jammu And Kashmir: জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিল সেনা বাহিনী, গুলিতে ঝাঁঝরা পাক জঙ্গি

ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোর খোঁজ শুরু করেছে সেনা বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর তরফে এ বিষয়ে যৌথ বিবৃতি জারি করা হয়।

Jammu And Kashmir: জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিল সেনা বাহিনী, গুলিতে ঝাঁঝরা পাক জঙ্গি
Jammu And Kashmir Encounter (File Photo Credit: ANI)

শ্রীনগর, ৭ অগাস্ট: জম্মু কাশ্মীরে ফের অনুপ্রবেশ রুখে দিল সেনা। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিদের একটি দল। যার ইঙ্গিত পেতেই সেনা তল্লাশি শুরু করে গোটা এলাকা ঘিরে ধরে। ফলে সোমবার সকালে সেনার গুলিতে এক জঙ্গি নিহত হয়। অন্যজনকেও সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে বাধা দেয় সেনা বাহিনী। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোর খোঁজ শুরু করেছে সেনা বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর তরফে এ বিষয়ে যৌথ বিবৃতি জারি করা হয়। জানানো হয়, পুঞ্চে সীমান্ত ঘেঁষে ভারতে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানি জঙ্গিদের একটি দল। যা প্রতিরোধ করে সেনা বাহিনী।

 

ভারতীয় সেনা বাহিনীর তরফে পাকিস্তানি জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং রুখে দেওয়া হয় অনুপ্রবেশ।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2023 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).