Jammu and Kashmir: পরনে বুলেটপ্রুফ জ্যাকেট, বৈসরনের জঙ্গল থেকে পহেলগাম হামলার জঙ্গি সন্দেহে গ্রেফতার ১
কোথা থেকে ওই ব্যক্তি পেলেন বুলেটপ্রুফ জ্যাকেট? কেনই বা তিনি তা পরে ছিলেন? কোন প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি তিনি। এর পরেই নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে জম্মু কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয়।
শ্রীনগর, ৬ মেঃ জঙ্গি সন্দেহে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) বৈসরন উপত্যকা থেকে গ্রেফতার এক ব্যক্তি। সোমবার উপত্যকার আশেপাশের জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালীন ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন ব্যক্তির পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। আর তা দেখেই সন্দেহ হয় সেনা বাহিনীর। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোথা থেকে ওই ব্যক্তি পেলেন বুলেটপ্রুফ জ্যাকেট? কেনই বা তিনি তা পরে ছিলেন? কোন প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি সে। এর পরেই নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে জম্মু কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয়।
গত ২২ এপ্রিল পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে জম্মু-কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে নেমেছে পুলিশ এবং ভারতীয় সেনা। ভূ-স্বর্গের অলিতে গলিতে চলছে নাকাতল্লাশি। দিবারাত্র টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীনই সোমবার বৈসরন ভ্যালির জঙ্গল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বাহিনী। ব্যক্তির পরনের বুলেটপ্রুফ জ্যাকেট সন্দেহ বাড়ায় নিরাপত্তারক্ষীদের।
বৈসরন উপত্যকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতারঃ
🚨 Suspicious Man Caught With Bulletproof Jacket Cover In Basaran Valley
📍During a CASO in the forests around the Basaran Valley, security forces apprehended a suspicious individual yesterday.
📍The suspect, later identified as Ahmed Bilal, was wearing a bulletproof jacket… pic.twitter.com/QUwGdcaTP2
— OsintTV 📺 (@OsintTV) May 6, 2025
পুলিশ সূত্রে খবর, জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আহমেদ বিলাল। বুলেটপ্রুফ জ্যাকেট কোথায় পেলে সে আর কেনই বা তা পরে ছিল? প্রশ্ন করা হলে এড়িয়ে যায় বিলাল। তাতেই তার প্রতি সন্দেহ আরও বাড়ে। ধৃত ব্যক্তির সঙ্গে পহেলগাম জঙ্গি হামলার কোন যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের এখনও নাগাল পায়নি পুলিশ। কিন্তু জম্মু কাশ্মীরে পাক জঙ্গিদের সহযোগী সন্দেহে বেশ কয়েকজন স্থানীয়দের গ্রেফতার করেছে পুলিশ। যারা কাশ্মীরি হয়েও গোপনে পাক জঙ্গিদের সহায়তা করে গিয়েছেন।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

