India-Pakistan Conflict: যুদ্ধবিরতি ঘোষণা ২-৩ দিন আগে হলে এত প্রাণ যেত না, মন্তব্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

অবশেষে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান দুই দেশ। জানা যাচ্ছে শনিবার বিকেল ৫টা থেকে সোমবার পর্যন্ত স্থল, জল ও আকাশ কোনও পথেই সেনা কার্যকলাপ চলবে না।

India-Pakistan Conflict: যুদ্ধবিরতি ঘোষণা ২-৩ দিন আগে হলে এত প্রাণ যেত না, মন্তব্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

অবশেষে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান দুই দেশ। জানা যাচ্ছে শনিবার বিকেল ৫টা থেকে সোমবার পর্যন্ত স্থল, জল ও আকাশ কোনও পথেই সেনা কার্যকলাপ চলবে না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে দুই দেশেরই সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। যদিও এই যুদ্ধবিরতি সিদ্ধান্ত এত দেরি করে নেওয়া নিয়ে আফসোস করেছেন তিনি।

যুদ্ধবিরতি নিয়ে খুশি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “এই সিদ্ধান্ত খুবই প্রয়োজনীয় ছিল। তবে যদি ২-৩ দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে এত মানুষের প্রাণ যেত না। এখন আমাদের প্রধান কাজ হবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা। এবং একটি তালিকা বানিয়ে ক্ষতিপূরণ দেওয়ার। এই জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে”।

দেখুন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বক্তব্য

ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ওমর আবদুল্লা আরও বলেন, “সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁরা যেন চিকিৎসা পায় সেই বিষয়টি দেখতে হবে। তবে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের কোনও ক্ষতিই পূরণ করা যাবে না। আমরা সেই তালিকাও তৈরি করছি। খুব শীঘ্রই তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক’দিনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলি অবিলম্বে থতিয়ে দেখতে হবে। আর আগামীদিনে যদি রাজ্যের বিমানবন্দর খোলা যায়, তাহলে সাধারণ নাগরিক উপকৃত হবে। হজযাত্রীরাও যেতে পারবেন”।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 07:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).