Jaipur- Woman Ran Over By Car: মত্ত অবস্থায় বচসা, প্রকাশ্যে গাড়ি পিষে দিল তরুণীকে, ভাইরাল ভিডিয়ো
পার্টি শেষ করে সকাল সাড়ে পাঁচটায় বেরনোর পর গাড়িতে পিষে দেওয়া হল এক তরুণীকে। তাঁর সঙ্গীও গুরুতর আহত। এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, ভোর সাড়ে পাঁচটায় এক দম্পতি রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। মত্ত অবস্থায় প্রত্যেকে যখন একে অপরের সঙ্গে বচসায় মগ্ন, সেই সময় একটি গাড়ি তাঁদের কাছে আসে। এরপর পুরো শক্তিতে ওই তরুণীকে পিষে দেয়। ওই তরুণীর সঙ্গে থাকা তাঁর বিশেষ বন্ধুও গুরুতর জখম। চলন্ত গাড়ি যেভাবে ওই তরুণীকে পিষে দেয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা দেখে শিউরে ওঠেন বহু মানুষ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।
দেখুন সেই ভিডিয়ো...
#Jaipur hit-and-run: Couple crushed by car after party;
girl dies. CCTV captures incident. Accused fled after a verbal spat. Victim rushed to hospital; succumbs. Initial probe suggests attack with a baseball bat.@singhmeansit shares more details. pic.twitter.com/gvrSgccWZF
— Mirror Now (@MirrorNow) December 27, 2023
পুলিশ কী জানাল দেখুন...
#WATCH | Jaipur, Rajasthan: On a woman ran over by a car outside a hotel, Dalbir Singh Faujdar, Police Officer, Jawahar Circle says, "The accused and complainant both were in the hotel. They both had lunch there but one of the parties had liquor and had a party all night. In the… pic.twitter.com/iTH5Gi1Prl
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

