India-Pakistan Conflict: পাক সেনাদের এখন উচিত নিজেদের উত্তেজনা নিয়ন্ত্রণ করা, নাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, সতর্ক করলেন ওমর আবদুল্লা
গত বৃহস্পতিবার রাতের মধ্যে কার্যত তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একাংশ। করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে। তারপরেও সীমান্ত এলাকাগুলিতে বিশেষ করে জম্মু-কাশ্মীরে ক্রমশ হামলার পরিসর বাড়িয়ে যাচ্ছে পাক সেনা। যদিও তাঁদের পক্ষ থেকে ড্রোন বা মিসাইল হামলা কোনওটাই এখনও সফল হয়নি। প্রতিটি হামলাই মাঝআকাশে প্রতিহত করে দিচ্ছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। সবমিলিয়ে এখন বেশ চাপেই রয়েছে পাকিস্তান। সেই কারণেই এবার পাক সেনাকে কড়া ভাষায় সতর্ক করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
পাকিস্তানকেই দায়ী করলেন ওমর আবদুল্লা
তিনি এদিন বলেন, “ওদের তরফ থেকে সাধারণ নাগরিকদের ওপরেই হামলার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ওরা জম্মু শহরকে নিশানা করছে। ৭১-এর যুদ্ধে এরকম দেখেছিলাম। তবে আমাদের সেনা সফলভাবে তাঁদের প্রতিহত করেছে। এমনকী কাশ্মীরের অনন্তনাগেও তাঁদের হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। এই অবস্থা্র জন্য আমরা কেউ দায়ী নই। পহেলগামে আমাদের নিরীহ পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল। তার জবাব আমরা দিয়েছি”।
দেখুন ওমর আবদুল্লার বক্তব্য
#WATCH | Samba: On India-Pakistan tensions, J&K CM Omar Abdullah says, " Biggest thing is they have tried to target civilians...they used drones...but the credit goes to our defence forces, they shot down all the drones...in Kashmir's Anantnag ammunition depot was also targeted… pic.twitter.com/uoMrtiNLsp
— ANI (@ANI) May 9, 2025
পাকিস্তানকে সতর্ক করলেন ওমর আবদুল্লা
ওমর আবদুল্লা আরও বলেন, “ওই জবাবের পর সবকিছু স্বাভাবিক হয়ে যেত। কিন্তু পাকিস্তান থেমে থাকেনি। তাঁরা পাল্টা হামলা চালাতে থাকছে। তার জবাব এবার আমরা দিতে শুরু করেছি। এতে পাকিস্তানের কোনও লাভ হচ্ছে না। উল্টে ওদের ক্ষতি হচ্ছে। তা্ই পাক সেনার উচিত বন্দুক নিয়ন্ত্রণে আনা। নাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এখনই ওদের উত্তেজনা নিয়ন্ত্রণে আনা উচিত”।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

