ITR Filing: আয়কর রিটার্নে ৭.৮ কোটির সর্বকালের সেরা রেকর্ড! ৩১ আগস্টের ডেডলাইন মিস করলে কী করবেন?

অর্থবর্ষ ২০২৬-২৭ (AY 2026-27)-এর জন্য আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড তৈরি হলো। আয়কর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট শেষ সময়সীমা পর্যন্ত প্রায় ৭.৮ কোটিরও বেশি রিটার্ন জমা পড়েছে।

ITR Filing: আয়কর রিটার্নে ৭.৮ কোটির সর্বকালের সেরা রেকর্ড! ৩১ আগস্টের ডেডলাইন মিস করলে কী করবেন?
Income Tax Return | Representational Image (Photo Credits: Pexels)

ITR Filing:  অর্থবর্ষ ২০২৬-২৭ (AY 2026-27)-এর জন্য আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড তৈরি হলো। আয়কর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট শেষ সময়সীমা পর্যন্ত প্রায় ৭.৮ কোটিরও বেশি রিটার্ন জমা পড়েছে। ১ সেপ্টেম্বর নিজেদের অফিসিয়াল 'X' (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এই সাফল্যের কথা ঘোষণা করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।

অডিট প্রয়োজন নেই এমন করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ আগস্ট। শেষ দিনে বিপুল সংখ্যক করদাতা ই-ফাইলিং পোর্টালে গিয়ে আইটিআর দাখিল করেন।

আয়কর দপ্তরের বার্তা

সোশ্যাল মিডিয়া পোস্টে আয়কর দপ্তর জানায়, "৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অর্থবর্ষ ২০২৬-২৭-এর জন্য রেকর্ড ৭.৮ কোটি+ আইটিআর জমা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দেওয়ার জন্য আমরা সমস্ত করদাতা এবং পেশাদারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

দেখুুন খবরটি

৩১ আগস্টের ডেডলাইন মিস করলে কী করণীয়?

আপনি যদি কোনো কারণে ৩১ আগস্টের মধ্যে আইটিআর জমা দিতে না পেরে থাকেন, তবে চিন্তার কিছু নেই। সময়সীমা পার হলেও এখনও সুযোগ রয়েছে।

আয়কর আইনের নিয়ম অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত করদাতারা 'বিল্যাটেনড রিটার্ন' (Belated Return) ফাইল করতে পারবেন।

কত টাকা জরিমানা গুনতে হতে পারে?

নির্ধারিত সময়ের পর বিল্যাটেড রিটার্ন ফাইল করার জন্য লেট ফি বা জরিমানা দিতে হবে:

বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হলে: ১,০০০ টাকা লেট ফি।

বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে:৫,০০০ টাকা লেট ফি।

বকেয়া করের ক্ষেত্রে: লেট ফি-র পাশাপাশি অতিরিক্ত সুদও দিতে হবে।

কীভাবে ফাইল করবেন বিল্যাটেড রিটার্ন?

৩১ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করে দ্রুত নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

1. ইনকাম ট্যাক্স দপ্তরের ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করুন।

2. অ্যাসেসমেন্ট ইয়ার AY 2026-27 সিলেক্ট করুন।

3. আপনার জন্য প্রযোজ্য ITR ফরমটি বেছে নিন।

4. ইনকাম ট্যাক্স অ্যাক্টের Section 139(4) এর অধীনে 'Belated Return' হিসেবে ফরমটি জমা দিন।

জমা দেওয়ার আগে যেসব বিষয় মিলিয়ে দেখা জরুরি

বিল্যাটেড ফাইল করার আগে করদাতাদের তথ্যে যেন কোনো ভুল না থাকে, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ:

Form 26AS ও AIS মিলিয়ে নেওয়া: বার্ষিক আয়ের তথ্যের সাথে আপনার Form 26AS এবং Annual Information Statement (AIS) ভালোভাবে পরীক্ষা করে নিন।

TDS তথ্য যাচাই: সংগৃহীত বা কেটে নেওয়া কর (TDS)-এর বিবরণ ঠিক আছে কিনা দেখুন।

অন্যান্য আয়: বেতন, ব্যবসা, বিনিয়োগ বা অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের সঠিক হিসাব দিন।

ছাড় বা ডিডাকশন: সমস্ত ছাড় বা ট্যাক্স ডিডাকশন সঠিকভাবে দাবি করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।

(The above story first appeared on LatestLY on Sep 01, 2026 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).