IPS-IAS Spat: আইপিএস রূপাকে ক্ষমা চেয়ে দিতে হবে ১ কোটি, দাবি আইএএস রোহিনীর
আইপিএস অফিসার ডি রূপা আইএএস অফিসার রোহিনী সিন্ধুরির বিরুদ্ধে পরপর ১৯টি অভিযোগ করেন ফেসবুকে। যার মধ্যে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে আইএএস অফিসার রোহিনী সিন্ধুরি বলেন, রূপা যদি তাঁর দাবি মত ১ কোটি টাকা না জমা করেন এবং ক্ষমা না চান, তাহলে তাঁকে আদালতে যেতে হবে।
বেঙ্গালুরু, ২৩ ফেব্রুয়ারি: কর্ণাটকে (Karanataka) আইপিএস এবং আইএএস অফিসারের লড়াইয়ের জেরে জোর শোরগোল শুরু হয়েছে। আইপিএস অফিসার ডি রূপা (D Roopa) এবং আইএএস অফিসার রোহিনী সিন্ধুরির (Rohini ) বিবাদের জেরে সেখানে হস্তক্ষেপ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। আইপিএস অফিসার ডি রূপা অভিযোগ করেন, সোশ্যাল সাইটে তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছেন আইএএস অফিসার রোহিনী সিন্ধুরি। ঘটনার জেরে দাক্ষিণাত্যে জোর শোরগোল শুরু হলে এবার আইপিএস অফিসার ডি রূপাকে আইনি নোটিশ পাঠান আইএএস অফিসার রোহিনী সিন্ধুরি। যেখানে রূপাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়। পাশাপাশি ডি রূপার কাছে ১ কোটির ক্ষতিপূরণ দাবি করেন রোহিনী সিন্ধুরি। মানসিকভাবে রোহিনী সিন্ধুরি বিপর্যস্ত হয়েছেন এবং তাঁর মান সম্মান নষ্ট হয়েছে বলেই তাঁকে ১ কোটি ক্ষতিপূরণ দিতে হবে বলে ওই নোটিশে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: IAS, IPS officers’ War: IPS অফিসারের ব্যক্তিগত ছবি শেয়ারের অভিযোগ IAS-এর বিরুদ্ধে
পাশাপাশি আইপিএস অফিসার ডি রূপা আইএএস অফিসার রোহিনী সিন্ধুরির বিরুদ্ধে পরপর ১৯টি অভিযোগ করেন ফেসবুকে। যার মধ্যে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে আইএএস অফিসার রোহিনী সিন্ধুরি বলেন, রূপা যদি তাঁর দাবি মত ১ কোটি টাকা না জমা করেন এবং ক্ষমা না চান, তাহলে তাঁকে আদালতে যেতে হবে।
এদিকে আইপিএস অফিসার পালটা অভিযোগ করেন, রোহিনী তাঁর চাকরির নিয়ম ভেঙেছেন রূপার ছবি ন্য আইএএস অফিসারদের পাঠিয়ে। সবকিছু মিলিয়ে আইপিএস এবং আইএএস অফিসারের বিবাদে সরগরম কর্ণাটক।
(The above story first appeared on LatestLY on Feb 23, 2023 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

