IndiGo: মাঝ আকাশে বিমান সেবিকাকে নির্যাতন করার অভিযোগ মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে, দায়ের লিখিত অভিযোগ
এবার চলন্ত বিমানের মধ্যে বিমান সেবিকাকে শারীরিক হেনস্থা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে সিরিডিগামী একটি ইন্ডিগো বিমানে।
এবার চলন্ত বিমানের মধ্যে বিমান সেবিকাকে শারীরিক হেনস্থা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে সিরিডিগামী একটি ইন্ডিগো (IndiGo) বিমানে। অভিযোগ, মহিলার গোপনাঙ্গে দুবার স্পর্শ করেছিল এবং অভদ্রভাবে আচরণও করিছিল মদ্যপ ওই ব্যক্তি। রবিবার থানায় গিয়ে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের ওই মহিলা। অভিযোগ পেতেই শুরু হয়েছে তদন্ত। ফ্লাইটের সিসিটিভি ফুটেজও থতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে।
বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ
জানা যাচ্ছে, গত ২ মে দুপুর ১:৪০ থেকে ৪:১০-এর মধ্যে ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, বিমানে মদ্যপ অবস্থায় উঠেছিলেন রাজস্থানের চুরু এলাকার বাসিন্দা সন্দীপ সুমের সিং। বিমান ছাড়ার পর থেকেই ওই বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরন শুরু করেন সে। প্রথমে তাঁকে ভালোভাবে বোঝানো হয়। কিন্তু কোনওভাবেই তিনি নিজেকে সামলাতে পারছিলেন না।
অভিযুক্তের খোঁদে শুরু তল্লাশি অভিযান
এরপর সিরিডিতে নেমে রাহাতা থানায় অভিযোগ দায়ের করেন কেরলের কোচির বাসিন্দা ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তি একজলন সরকারী কর্মী। ইতিমধ্যেই তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
(The above story first appeared on LatestLY on May 04, 2025 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

