Pahalgam Terror Attack: হামলা হওয়ার তথ্য আগে থেকেই ছিল, তারপরেও কীভাবে পহেলগামে হল হামলা? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে একাধিক হিন্দু পর্যটকের। নিরাপত্তা বাহিনী না থাকায় কার্যত কয়েক মিনিটে বৈসরণকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল জঙ্গিরা।

Pahalgam Terror Attack: হামলা হওয়ার তথ্য আগে থেকেই ছিল, তারপরেও কীভাবে পহেলগামে হল হামলা? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
Pahalgam Attack (Photo Credit: @prachyam7/ X)

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে একাধিক হিন্দু পর্যটকের। নিরাপত্তা বাহিনী না থাকায় কার্যত কয়েক মিনিটে বৈসরণকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল জঙ্গিরা। তবে সম্প্রতি এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, কাশ্মীরে এরকম জঙ্গি হামলার সম্ভাব্য তথ্য আগে থেকেই পেয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু তারপরেও কেন এই হামলা আটকানো গেল না। আসলে জানা যাচ্ছে, পহেলগামেই যে জঙ্গি হামলা হবে, সেই সংক্রান্ত স্পষ্ট তথ্য ছিল না।

পহেলগামে হামলার স্পষ্ট আভাস ছিল না!

আসলে শনিবার যে তথ্য সামনে এসেছে তাতে জানা যাচ্ছে, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা হবে সেই কথা গোয়েন্দারা আগে থেকেই জানিয়েছিল। সেখানে উল্লেখ ছিল শ্রীনগরের পাশ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে পর্যটকদের ওপর হামলা হওয়ার আশঙ্কা ছিল। সেই কারণে আগে থেকেই দাচিগাম এবং নিশাতের মতো এলাকায় জোড় তল্লাশি অভিযান চলছিল। তবে দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েও যখন জঙ্গিদের খোঁজ না মেলে, তারপরেই গত ২২  এপ্রিল অভিযান শেষ করে কেন্দ্রীয় বাহিনী।

দেখুন পোস্ট

পর্যটকদের ওপর জঙ্গি হামলার নেপথ্যে কী অন্য কারণ ছিল?

এছাড়াও গোয়েন্দারা আগে থেকেই জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর সফরেও জঙ্গিরা হামলার পরিকল্পনা করেছিল। গত ১৯ এপ্রিল কাটরা-শ্রীনগরগামী ট্রেনের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণেই আগেই সেই সফর বাতিল হয়ে যা্য়। ফলে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণেই কি জঙ্গিরা হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 11:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).