UPI Transaction: স্পেশাল ক্যারেক্টার থাকলে ১ ফেব্রুয়ারি থাকে বাতিল হয়ে যাবে লেনদেন,জানাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে বেশিরভাগ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি। লেনদেনের ক্ষেত্রে জটিলতা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সেন্ট্রাল সিস্টেম থেকে এবার স্পেশাল ক্যারাক্টার সহ আইডি থাকলেই তা বাতিল করে দেওয়া হবে।

UPI Transaction: স্পেশাল ক্যারেক্টার থাকলে ১ ফেব্রুয়ারি থাকে বাতিল হয়ে যাবে লেনদেন,জানাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন
UPI Photo Credit: File Image

আগামী ১ ফেব্রুয়ারি থেকে যে সমস্ত লেনদেনে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই ধরনের লেনদেন বাতিল হয়ে যাবে আপনা থেকেই, এই তথ্য জানাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের অধীনে এই এনপিসিআই দেশের রিটেল পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম তত্ত্বাবধান করে। আর এর অধীনেই চলছে ইউপিআই সিস্টেম যা রিটেল লেনদেন ও বাণিজ্যিক লেনদেন উভয়ের রাস্তাই সহজ করে দিয়েছে। এর আগে ৯ জানুয়ারি একটি সার্কুলার জারি করে এনপিসিআই জানিয়েছিল প্রতিটি ইউপিআই লেনদেনে একটি মৌলিক ট্রানসাকশন আইডি তৈরি হয়, এই ট্রানসাকশান আইডিতে সাধারণত সংখ্যা এবং ক্যারাক্টার থাকে। এই আইডিতেই যদি কখনও চলে আসে, তাহলে সেই লেনদেন বাতিল করে দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। ৯ জানুয়ারির সার্কুলারে সমস্ত ইউপিআই ইকোসিস্টেম সংস্থাকে আলফা-নিউমেরিকে ট্রানসাকশান আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে বেশিরভাগ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি। লেনদেনের ক্ষেত্রে জটিলতা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সেন্ট্রাল সিস্টেম থেকে এবার স্পেশাল ক্যারাক্টার সহ আইডি থাকলেই তা বাতিল করে দেওয়া হবে। ২০১৬ সালে নোটবন্দির পর থেকে ইউপিআই লেনদেন ব্যাপক হারে বেড়ে গিয়েছে বাংলায়। গত বছর ডিসেম্বর মাসে সারা দেশে ১৬.৭৩ বিলিয়ন লেনদেন হয়েছে ইউপিআইতে। আর টাকার মূল্যে ডিসেম্বর মাসে এই মাধ্যমে ২৩.২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).