New Year 2024: বর্ষবরণের রাতে বিরিয়ানিতে ডুব, সুইগিতে রেকর্ড অর্ডার
বর্ষবরণের রাতে ফুড ডেলিভরি সংস্থা সাড়ে ৩ লক্ষ বিরিয়ানির অর্ডার পৌঁছে দিয়েছে ক্রেতাদের দোরগোড়ায়। পিজ্জার অর্ডার এসেছে আড়াই লক্ষ।
New Year 2024: বর্ষবরণের রাত মানেই খানাপিনা তো বন্দা হ্যায়। এ যেন এক উৎসবের রাত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। গোটা বিশ্ব মেতে ওঠে এই উৎসবে। বর্ষবরণের রাতে অনলাইন ফুড ডেলিভরি সংস্থা সুইগিতে (Swiggy) ঢেলে অর্ডার এসেছে। আর সেই অর্ডারের তালিকায় বিরিয়ানি সবার ওপরে আছে। নিউ ইয়ার্স ইভে (New Year’s Eve) বিরিয়ানিতেই ডুব দিয়েছিল দেশবাসী।
আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে ঠোঁটে ঠোঁট রাজ-শুভশ্রীর, ‘প্রাক্তনই ভালো ছিল’ ধেয়ে এল কটাক্ষ
ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিন সুইগির (Swiggy) অর্ডারের রেকর্ডকে পিছনে ফেলে দিল নিউ ইয়ার (New Year 2024)। ১৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচের দিন রেকর্ড ডেলিভরি করেছিল সুইগি। সেই রেকর্ড ভেঙে বর্ষবরণের রাতে ফুড ডেলিভরি সংস্থা সাড়ে ৩ লক্ষ বিরিয়ানির অর্ডার পৌঁছে দিয়েছে ক্রেতাদের দোরগোড়ায়। পিজ্জার অর্ডার এসেছে আড়াই লক্ষ। সুইগির ফুড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুর জানিয়েছেন, ২০২৪ এর নিউ ইয়ার্স ইভ সুইগি ফুড এবং সুইগি ইনস্টামার্টের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
৩১ ডিসেম্বর রাতেই সুইগি-র (Swiggy) এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, গত এক ঘণ্টায় প্রায় এক মিলিয়ন ব্যবহারকারী সুইগি অ্যাপে সক্রিয় ছিলেন। সুইগি ইনস্টামার্টের তরফের এদিন এক্স হ্যান্ডেলে জানানো হয়, ঘণ্টায় হাজার হাজার কনডম সরবরাহ করেছে তারা। একদিকে যেমন অনলাইনে অর্ডার করে দেদার খাওয়া দাওয়া তেমনই অন্যদিকে হোটেল বুকিংয়ের রেকর্ড গড়েছে নববর্ষের রাত। সর্বকালীন রেকর্ড বুকিংয়ের সাক্ষী হয়েছে OYO।
(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

