Lottery Sambad Result: লকডাউনে পকেট ফাঁকা, লটারি কেটে ফলাফল জানুন অনলাইনে

লকডাউনে অনেক কিছুই হারিয়েছেন। তবে আশা হারিয়ে ফেলবেন না। কে বলতে পারে লটারি (Lottery) আপনার ভাগ্যে নতুন দিনের আলো নিয়ে আসবে না। তাই ভরসা করে এখানে বহু মানুষ লটারি কেনেন। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। জীবনে এমন সময় আমাদের সবারই আসে, যখন সৌভাগ্য যেন দরজায় অপেক্ষা করে। আমাদের কাজ শুধু দরজা খুলে সৌভাগ্যলক্ষ্মীকে স্বাগত করা (Lottery Sambad Result)। অনেকে আবার জীবনের লড়াইয়ে রোজ রোজ হেরে গিয়ে লটারি পেয়ে লড়াইয়ে ফেরেন। যারা লটারি কাটেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। যেমন ৩ আগস্ট সোমবারের লটারি সংবাদের ফলাফল দেখে নিতে পারেন অনলাইনে। এমনিতে সারাদিনে তিনবার লটারি খেলার ফল প্রকাশ হয়।

Lottery Sambad Result: লকডাউনে পকেট ফাঁকা, লটারি কেটে ফলাফল জানুন অনলাইনে
Representational Image | Lottery (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ৩ আগস্ট: লকডাউনে অনেক কিছুই হারিয়েছেন। তবে আশা হারিয়ে ফেলবেন না। কে বলতে পারে লটারি (Lottery) আপনার ভাগ্যে নতুন দিনের  আলো নিয়ে আসবে না। তাই ভরসা করে এখানে বহু মানুষ লটারি কেনেন। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। জীবনে এমন সময় আমাদের সবারই আসে, যখন সৌভাগ্য যেন দরজায় অপেক্ষা করে। আমাদের কাজ শুধু দরজা খুলে সৌভাগ্যলক্ষ্মীকে স্বাগত করা (Lottery Sambad Result)। অনেকে আবার জীবনের লড়াইয়ে রোজ রোজ হেরে গিয়ে লটারি পেয়ে লড়াইয়ে ফেরেন। যারা লটারি কাটেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। যেমন ৩ আগস্ট সোমবারের লটারি সংবাদের ফলাফল দেখে নিতে পারেন অনলাইনে। এমনিতে সারাদিনে তিনবার লটারি খেলার ফল প্রকাশ হয়।

সাধারণত lotterysambadresult.in-এ একবার সকাল ১১ টা ৫৫ মিনিটে, দ্বিতীয়বার বিকেল ৪ টে এবং তৃতীয়টি রাত ৮ টায় জানতে পারেন লটারি সংবাদের ফলাফল।  আজ সিকিম রাজ্য লটারির 'ডিয়ার রেসপেক্ট মর্নিং' (DEAR RESPECT MORNING) লটারির ফল প্রকাশ হবে। এটি সিকিমের একটি জনপ্রিয় সাপ্তাহিক লটারি। এই লটারির প্রথম পুরস্কার ৫০ লাখ টাকা। দ্বিতীয় পুরষ্কার ৯ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। এছাড়া চতুর্থ পুরস্কার হচ্ছে ২৫০ টাকা। এই পুরস্কারগুলি ছাড়াও, এক হাজার টাকা মূল্যের সান্ত্বনা পুরস্কার রয়েছে।

পশ্চিমবঙ্গে "ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা" (DEAR BANGALAKSHMI TEESTA)-র ফল প্রকাশিত হবে বিকেল ৪টের সময়। এখানে আপনি জানতে পারেন সেই লটারির ফল। এছাড়া নাগাল্যান্ডে "ডিয়ার ফ্লেমিংগো ইভিনিং" (DEAR FLAMINGO EVENING)-র ফল প্রকাশিত হবে রাত ৮টার সময়। আপনারা যারা এই লটারি কেটেছিলেন, তাঁরা অনলাইনে গিয়ে লটারির ফলাফল দেখতে পারেন। আপনারা এই সাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। এছাড়া পিডিএফ ডাউনলোড করতে পারেন।  লটারি সংবাদ একটি ভারতীয় লটারি সিস্টেম যা সারা দেশে খুব জনপ্রিয়। লটারি আকর্ষণীয় নগদ পুরস্কার জেতার সুযোগ দেয়।

তবে ভাগ্য ফেরাতে লটারি কেটে যদি টিকিটটা হারিয়ে ফেলেন বা অসবাধনতা বশত তা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সব আশা শেষ। যতক্ষণ না ফল প্রকাশ হচ্ছে ততক্ষণ টিকিটটি সযত্নে বাঁচিয়ে রাখুন।

(The above story first appeared on LatestLY on Aug 03, 2020 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).