Indore Shocker: উচ্চতা কম হওয়ায় প্রেমিকার বাড়ি থেকে বিয়েতে অমত, অভিমানে আত্মহত্যা যুবকের

যদিও নরেন্দ্রর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

Indore Shocker: উচ্চতা কম হওয়ায় প্রেমিকার বাড়ি থেকে বিয়েতে অমত, অভিমানে আত্মহত্যা যুবকের
Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ ভালবেসে(Love) ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন(Dream) অধরাই রয়ে গেল। প্রেমিকার বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা(Suicide) যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ইন্দোরের(Indore) আজাদ নগর এলাকায়। মৃত ব্যক্তির নাম নরেন্দ্র শর্মা। বয়স ২৬। এই ঘটনার সময় একাই ঘরে ছিলেন তিনি। বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখেন তাঁর এক বন্ধু। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘর থেকে উদ্ধার ২৬ বছরের যুবকের ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, ইন্দোরের ময়ূরনগর এলাকার  এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এক সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন। কিন্তু প্রেমিকা তাতে রাজি হলেও, প্রেমের কথা বাড়িতে জানাতে তাতে রাজি হয়নি তরুণীর পরিবার। নরেন্দ্রর উচ্চতা কম হওয়ায় বিয়েতে মত দেননি প্রেমিকার মা-বাবা। আর সেই কারণে আত্মহত্যার পথ বেছে নেয় ছেলে, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। যদিও নরেন্দ্রর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Suicide Prevention and Mental Health Helpline Numbers:

Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

 উচ্চতা কম হওয়ায় প্রেমিকার বাড়ি থেকে বিয়েতে অমত, অভিমানে আত্মহত্যা যুবকের

(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 03:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).