Monsoon 2025 Update: এবার অনেক তাড়াতাড়ি ভারতে ঢুকছে বর্ষা, কবে থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে দেশ

এবার নির্ধারিত সময়ের আগেই ভারতে ঢুকতে চলেছে বর্ষা। এগিয়ে আসছে বর্ষা, এমন স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর।

Monsoon 2025 Update: এবার অনেক তাড়াতাড়ি ভারতে ঢুকছে বর্ষা, কবে থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে দেশ
Monsoon (Photo Credit: X)

Monsoon 2025 Update: তীব্র গরমের মাঝে বর্ষা নিয়ে সুখবর। যুদ্ধবিরতির মাঝে গরমের বিরতির খবর। এবার নির্ধারিত সময়ের আগেই ভারতে ঢুকতে চলেছে বর্ষা। এহগিয়ে আসছে বর্ষা, এমন স্বস্তির খবর দিলআবহাওয়া দফতর। ২৭ মে দক্ষিণ সমুদ্র উপকূল থেকে ভারতে বর্ষা ঢুকতে চলেছে। কেরলে সবার আগে ঢুকছে বর্ষা। নির্ধারিত সময়ের অন্তত পাঁচদিন আগেই ঢুকে পড়ছে বৃষ্টির মরসুম।

পাঁচ বছরের মধ্যে এত দ্রুত ঢোকেনি বর্ষা

গত পাঁচ বছরের মধ্যে এত দ্রুত বর্ষা ভারতে ঢোকেনি। এর ফলে ভারতে এবার ধান, ভুট্টা, এবং সোয়াবিনের চাষে বড় সুবিধা হবে। ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির ভারতে ৭০ শতাংশ জলের চাহিদা মেটায় বর্ষা। ভারতের অর্ধেক শস্যজমি কোনওরকম সেচের ব্যবস্থা ছাড়াই জুন থেকে সেপ্টেম্বরের বর্ষার ওপরেই ভরসা করে থাকে।

দ্রুত বর্ষা ঢুকছে ভারতে

গত বছর কবে ঢুকেছিল বর্ষা

গত বছর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২২ জুন লেগে গিয়েছিল। তবে ৩০ মে কেরলে বর্ষা ঢুকেছিল।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 07:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).