Indian Crew Returns Home: ইরানের কাছে আটক ১৭ জন ভারতীয়র মধ্য দেশে ফিরলেন কেরলের ১ মহিলা ক্রু

ইরানের কাছে আটক ১৭ জনের মধ্যে কেরলের মহিলা ক্রু আজ নিরাপদে দেশে ফিরেছেন ।

Indian Crew Returns Home: ইরানের কাছে আটক ১৭ জন ভারতীয়র মধ্য দেশে ফিরলেন কেরলের ১ মহিলা ক্রু
Indian Crew Returns Home (Photo Credit: X)

নয়াদিল্লি: পণ্যবাহী জাহাজ ‘এমএসসি এরিজ’ আটক করেছে ইরান (Iran)। গত ১৩ এপ্রিল এমসিএস এরিজ (MCS Aries) নামে কন্টেনার শিপটি হরমুজ প্রণালী আটক করে। সেই জাহাজে ১৭ জন ভারতীয় নাগরিক ছিলেন। ইরানের কাছে বন্দি ভারতীয় নাবিকদের উদ্ধারে তৎপর হয় নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন এস জয়শংকর (S Jaishankar)।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন কেরলের মহিলা (Kerala woman) ক্রু আজ নিরাপদে দেশে ফিরেছেন । আরও জানা গিয়েছে অন্য ১৬ জন ভারতীয় ক্রু সদস্যের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। ক্রু সদস্যরা ভালো আছেন এবং তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করছেন। পাশাপাশি নাবিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন: Nestle on adding sugar in baby foods: বাচ্চাদের খাবারে চিনির ব্যবহার! আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে বিপাকে নেসলে

উল্লেখ্য, ইরান ও ইজরায়েলের পরিস্থিতি কার্যত জটিল রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের ইরান, ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2024 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).