Jammu & Kashmir: সীমান্তে সন্দেহভাজন গতিবিধি, সেনার নজর বাড়তেই বিস্ফোরণে উড়ে গেল ২ পাক জঙ্গি, দেখুন ভিডিয়ো

Jammu & Kashmir: সীমান্তে সন্দেহভাজন গতিবিধি, সেনার নজর বাড়তেই বিস্ফোরণে উড়ে গেল ২ পাক জঙ্গি, দেখুন ভিডিয়ো
Pak Terrorist In LOC (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ২৪ অগাস্ট: ভারতে (India) প্রবেশ করে হামলার ছক ছিল। সেই উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায় পাক জঙ্গিরা। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ মিটার দূরে ঘাঁটি গেড়ে বসে থাকতে দেখা যায় পাকিস্তানের (Pakistan) ওই ২ জঙ্গিকে। যা নজরে রাখেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।

পাকিস্তান থেকে ভারতে প্রবেশের আগে সীমান্ত বরাবর বিস্ফোরণ হলে, পরপর ২ পাক জঙ্গির মৃত্যু হয়। বিস্ফোরণে নিহত ২ জঙ্গির মৃতদেহ পরে উদ্ধার করা হয় সেনা বাহিনীর তরফে। সীমান্ত ঘেষা এলাকায় সন্দেহভাজন গতিবিধি চোখে পড়তেই আরও বেশি সজাগ হয়ে যায় সেনা বাহিনী।

ফলে সীমান্তে বিস্ফোরণের পরপরই ২ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার ভারতীয় সেনা সূত্রে মিলছে এমন খবর। দেখুন সেই বিস্ফোরণের ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Aug 24, 2022 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).