Indian Army: ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিয়ন্ত্রণরেখায় যোগ্য প্রত্যাঘাত ভারতের

Indian Army: ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিয়ন্ত্রণরেখায় যোগ্য প্রত্যাঘাত ভারতের
Ceasefire Violation by Pakistan (Photo Credit: X@RakshaSamachar)

বিনা প্ররোচনায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের গুলি চালালো পাকিস্তান। এই নিয়ে টানা ৮ দিন নিয়ন্ত্রণরেখার (Line of Control) ওপর থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলো পাকিস্তানি সেনা। যদিও, ভারতীয় সেনাবাহিনী এই হামলারও যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, '১ মে-২ মে মধ্যরাতে পাক সেনাঘাঁটি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীতে নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত পোস্টগুলি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী।ভারতীয় সেনাবাহিনী এই উস্কানির কার্যকর জবাব দিয়েছে।'

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় মধ্যরাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তান।

রাতভর নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনারঃ

 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় এক কাশ্মীরি নাগরিক সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে ভারতের বুকে এত বড় সন্ত্রাস সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এর নেপথ্যে পাকিস্তানের মদত স্পষ্ট, সেইমতো প্রতিবেশী দেশকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক একাধিক চুক্তি বাতিল হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর শান্তি বজায় রক্ষাকারী 'শিমলা চুক্তি' বাতিল। আর এই আবহেই শুরু হয়েছে সীমান্তে পাক উসকানি। গত আটদিন ধরে রাতের আঁধারে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়াড়া বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি (Pakistan Ceasefire Violation) ভেঙে গোলাগুলি চালিয়েছে পাক সেনা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। সোশাল মিডিয়ায় পোস্ট করে তা জানানোর হয়েছে সেনার তরফে।

 

 

(The above story first appeared on LatestLY on May 02, 2025 07:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).