India-Pakistan Conflict: সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তান, পড়শি দেশের জাত চেনাতে প্রমাণ সহ প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলতে বদ্ধ পরিকর ভারত। হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি টিম পাঠাতে চলেছে ভারত।

India-Pakistan Conflict: সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তান, পড়শি দেশের জাত চেনাতে প্রমাণ সহ প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত
রাষ্ট্রপুঞ্জের প্রতীকী ছবি United Nations

গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলতে বদ্ধ পরিকর ভারত। হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) একটি টিম পাঠাতে চলেছে ভারত। আগামী সপ্তাহে ইউএনএসসিআর ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির বৈঠকও রয়েছে। সেই বৈঠক ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক স্তরে যদি ভারত একবার প্রমাণ করতে পারে যে আইএমএফ সহ একাধিক সংস্থা থেকে দেশের আর্থিক পরিকাঠামো ঠিক না করে সন্ত্রাসবাদীদের জন্য কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে পাকিস্তান, তাহলে আগামীদিনে বড়সড় সমস্যায় পড়তে পারে ইসলামাবাদ।

জাতিসংঘে যাবে ভারতের প্রতিনিধি দল

সেই কারণেই পাকিস্তানের আসল রূপ সকলের সামনে নিয়ে আসা গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি। দিনকয়েক আগেই পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য আইএমএফকে অনুরোধ করেছিল ভারত। কিন্তু সেই সময় প্রমাণ না দিতে পারায় অনুরোধ রাথেনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তার ফলে ১ বিলিয়ন ডলার ঋণ পেয়েছিল পাকিস্তান। তবে এবার সুযোগ হাতছাড়া করতে চাইছে না ভারত। তাই তড়িঘড়ি জাতিসংঘে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত।

দেখুন পোস্ট

অপারেশন সিঁদুর

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরনে ভারতীয় হিন্দু পর্যটকদের ওপর হামলা চালায় পাক জঙ্গি। মৃত্যু হয় ২৬ জনের। এই ঘটনার পর প্রত্যাঘাতে পাকিস্তান একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই হামলার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। আর তারপর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on May 11, 2025 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).