India-Pakistan Conflict: পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের ডাক যোগাযোগ স্থগিত করল ভারত সরকার

একদিকে চলছে যুদ্ধ প্রস্তুতি। তার আগে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন করতে চাইছে ভারত

India-Pakistan Conflict: পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের ডাক যোগাযোগ স্থগিত করল ভারত সরকার
প্রতীকী ছবি (Photo Credit: PTI)

একদিকে চলছে যুদ্ধ প্রস্তুতি। তার আগে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন করতে চাইছে ভারত (India)। বিগত কয়েকদিনে পাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা্ জারি করেছিল নয়াদিল্লি। শনিবার আবার জলপথে ইসলামাবাদের সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে এবার ডাক যোগাযোগের ওপরেও জারি করা হল নিষেধাজ্ঞা। জানা যাচ্ছে, শনিবার থেকে এই নির্দেশিকা জারি করেছে যোগাযোগ মন্ত্রক।

ডাক যোগাযোগে জারি নিষেধাজ্ঞা

জানা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য স্থল বা আকাশ কোনও পথেই পাকিস্তান থেকে কোনওধরনের চিঠি বা পার্সেল ভারতে ঢুকবে না, শনিবার এই নির্দেশিকা জারি করার পর চিন্তায় পড়েছে দুই দেশের অসংখ্য মানুষ। বিগত কয়েকদিনে সবধরণের সম্পর্কে ইতি টেনে পাকিস্তানকে কোনঠাসা করতে চাইছে ভারত। বিশেষজ্ঞ মহলের মতে, এতে দুই দেশেরই আর্থিক ক্ষতি হতে চলেছে। তবে তাতে ভারতের থেকে বেশি চাপে পড়বে পাকিস্তানই।

দেখুন পোস্ট

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, পহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করছে ভারত। আসলে গত ২২ এপ্রিলের ঘটনার দায় নিতে চাইছে না পাকিস্তান। অতীতে অবশ্য উড়ি বা পুলওয়ামা কোনও জঙ্গি হামলারই দায় স্বীকার করেনি পাকিস্তান। যার ফলে এবারের ঘটনার পর সরাসরি পাকিস্তানের ওপরেই হামলা করতে চাইছে মোদী সরকার।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).