India’s First Glass Bridge Over Sea: নতুন বছরের আগেই খুলে গেল দেশের প্রথম কাচের ব্রিজ! এবার সমুদ্রের ওপর দিয়ে হেঁটে বিবেকানন্দ মেমোরিয়াল (দেখুন ভিডিও)
সোমবার উদ্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে সেতুটির ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই সেতু পর্যটকদের কাচ্ছে নতুন দিগন্ত খুলে দেবে। যার উপর দিয়ে হাঁটলে স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়েই সমুদ্রের রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে পারবেন মানুষ।
তামিলনাড়ুর আইকনিক পর্যটন স্থল কন্যাকুমারীর মুকুটে যোগ হল আরেকটি রত্ন। গতকাল (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সমুদ্রের ওপর ভারতের প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল ও যোগী তিরুভাল্লুভার মূর্তি সংযোগকারী ৭৭ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া ব্রিজটি স্বচ্ছ কাচ দিয়ে তৈরি। আগে ১৩৩ ফুট তিরুভাল্লুভার মূর্তি দর্শন করতে হলে পর্যটকদের কন্যাকুমারী জেটি ঘাট থেকে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে সেখানে পৌঁছতে হত। কিন্তু এখন আর সেই সমস্যা থাকছে না।
সোমবার উদ্বোধনের পর সেতুতে হাঁটতে দেখা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৩৭ কোটি টাকা। সোমবার তিল্লুভারুর মূর্তি উদ্বোধনের রজত জয়ন্তী বর্ষ ছিল। ২৫ বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি মূর্তিটির উদ্বোধন করেন। তিরুভাল্লুভার মূর্তির রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসাবে গতকাল সেতুটির উদ্বোধন করা হয়। ওই মূর্তিটিকে বর্তমান রাজ্য সরকার 'মূর্তি অফ উইজডম' হিসাবে নামকরণ করেছে।
সোমবার উদ্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে সেতুটির ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই সেতু পর্যটকদের কাচ্ছে নতুন দিগন্ত খুলে দেবে। যার উপর দিয়ে হাঁটলে স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়েই সমুদ্রের রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে পারবেন মানুষ।
কাঁচের সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন
அய்யன் வள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கக் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு,
பல்வேறு வகைகளிலும் குறள்நெறி பரப்பும் தகைமையாளர்களுக்குச் சிறப்பு,
அறிவார்ந்தோரின் கருத்துச் செறிவுமிக்க பேச்சில் வள்ளுவத்தின் பயன் குறித்த பட்டிமன்றம் - என “வள்ளுவம்… pic.twitter.com/EmATLQhPLh
— M.K.Stalin (@mkstalin) December 30, 2024
(The above story first appeared on LatestLY on Dec 31, 2024 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

