Coronavirus Cases In India: দেশে ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন, ফের বাড়ছে করোনা
ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়েন (Coronavirus Cases In India)দেশের ৬ হাজার ৫৩১ জন বাসিন্দা।
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়েন (Coronavirus Cases In India)দেশের ৬ হাজার ৫৩১ জন বাসিন্দা। একই দিনে হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ১৪১ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ৭৫ হাজার ৮৪১ টি। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৮। আরও পড়ুন-BJP MP Tejasvi Surya: 'হিন্দু ধর্ম ত্যাগীদের পুনরায় ধর্মান্তরিত করুন', কী বলছেন বিজেপি সাংসদ! (দেখুন ভিডিও)
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID19 | India reports 6,531 new cases and 7,141 recoveries reported in the last 24 hours. Active caseload currently stands at 75,841. Recovery Rate currently at 98.40%
Omicron case tally stands to 578. pic.twitter.com/Am7MvokCm9
— ANI (@ANI) December 27, 2021
দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্ত ১৪২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন। মহারাষ্ট্রে ওমিক্রনের কবলে ১৪১ জন। সুস্ধ হয়েছেন ৪২ জন। কেরালায় ৫৭ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। গুজরাটে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৯। সুস্থ হয়ে উঠেছেন ১০ জন। রাজ্সতানে মোট ওমিক্রন আক্রান্ত ৪৩ জন। সুস্থ হয়েছেন ৩০ জন। তেলাঙ্গানায় ৪১ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2021 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

