COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪০,১৩৪ জন, মৃত্যু ৪২২ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত (COVID-19 Cases In India) হলেন ৪০ হাজার ১৩৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪২২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন।

COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪০,১৩৪ জন, মৃত্যু ৪২২ জনের

নতুন দিল্লি, ২ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত (COVID-19 Cases In India)  হলেন ৪০ হাজার ১৩৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪২২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৬৭ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ১৩ হাজার ৭১৮ জনের। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। আরও পড়ুন-Schools Open In Punjab After Over A Year: কোভিড সতর্কতায় ১ বছর পরে খুলল পাঞ্জাবের স্কুল, দেখুন ছবি

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৪৭ কোটি ২২ লাখ ২৩ হাজার ৬৩৯ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ১৭ লাখের কিছু বেশি ডোজ দেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 02, 2021 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).