Covid-19: সংখ্যাতেও প্রমাণ দেশে করোনা চিন্তা থাকছেই

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের আশেপাশেই থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮৫৮ জন।

Covid-19: সংখ্যাতেও প্রমাণ দেশে করোনা চিন্তা থাকছেই
Coronavirus (Photo Creadits: ANI)

নতুন দিল্লি, ১৪ মে: দেশে দৈনিক করোনা আক্রান্তের (Daily Covid-19 Cases) সংখ্যা তিন হাজারের আশেপাশেই থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮৫৮ জন। দেশে বেশ কয়েক দিন ধরেই কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে।  ভারতে এখন করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৯৬ জন।

কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জন মারা গিয়েছেন।  করোনা (Corona Virus)-কে হারিয়ে গত একদিনে দেশের ৩ হাজার ৩৫৫ জন মানুষ সুস্থ হয়েছেন।  দৈনিক সংক্রমণের হার ০.৫৯%, সাপ্তাহিক হিসেবে সংক্রমণের হার ০.৬৬%। আরও পড়ুন: দিল্লির মুন্ডকা অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৫০ ছাড়াতে পারে, এখনও নিখোঁজ ২৯ জন

দেখুন টুইট

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ৮৬ হাজার ৯৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় সুস্থ হওয়ার হার ৯৮.৭৪% দাঁড়িয়ে।

 

(The above story first appeared on LatestLY on May 14, 2022 12:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).