COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৮৪৬ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৪৩ হাজার ৮৪৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৩০ হাজার ২৮৮ জন। করোনায় মৃ্ত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
নতুন দিল্লি, ২১ মার্চ: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৪৩ হাজার ৮৪৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৩০ হাজার ২৮৮ জন। করোনায় মৃ্ত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
মন্ত্রক জানিয়েছে, দেশে টিকাকরণের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। গতকাল পর্যন্ত ৪ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৮৪১ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ১১৯টি নমুনার পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Coronavirus Outbreak Again: বিয়েবাড়িতে মাস্কহীন উপচে পড়া ভিড়েই বাড়ছে করোনার সংক্রমণ, বললেন নীতি আয়োগ বিশেষজ্ঞ
দেশে লাগামছাড়া সংক্রমণের নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াতেই উদ্বেগ প্রকাশ করে একথা বলেছেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল। তিনি বলেন, দেশে ফের করোনার প্রকোপ বাড়ছে বিয়েবাড়ি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে মানুষের ঢল নামার জন্য। বিয়েবাড়িতে মাস্ক ছাড়া সবাই চলে যাচ্ছে। কেউ কোভিড বিধি অনুসরণ করছেন না। হ্যান্ড স্যানিটাই জার ব্যবহারেও মানুষ ইতস্তত করছে। সামাজিক দূরত্ববিধি তো পুরোপুরি শিকেয় উঠেছে। আর এ সবের জেরে হু হু করে দেশে করোনার সংক্রমণ বাড়ছে। তথ্য, বলছে দেশের ৭০-৭৫ শতাংশ সংক্রামিত এখন উপসর্গহীন। তাই আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
(The above story first appeared on LatestLY on Mar 21, 2021 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

