India-Pakistan Tension: পাঞ্জাবের এয়ারবেসে হামলার চেষ্টা চালায় পাকিস্তান, সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে পাক সেনা, জানালেন কর্নেল কুরেশি

রফিকি, মুরদি, চকলালা, চাকওয়ালায় ভারত হামলা চালিয়েছে। সিয়ালকোটেও হামলা চালিয়েছে ভারত। স্পষ্ট করলেন কর্নেল সোফিয়া কুরেশি।

India-Pakistan Tension: পাঞ্জাবের এয়ারবেসে হামলার চেষ্টা চালায় পাকিস্তান, সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে পাক সেনা, জানালেন কর্নেল কুরেশি
Sophia Qureshi (Photo Credit: YouTube)

দিল্লি, ১০ মে: পাকিস্তান (Pakistan) যা করছে, তা উত্তেজনা বৃদ্ধি করছে। ক্রমাগত কিছু না করে যাচ্ছে পাকিস্তান। যার উত্তরে ভারত নিজেকে রক্ষা করছে। পাকিস্তানের হামলার চেষ্টায় ভারত (India) উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তান পশ্চিম সীমান্তে ক্রমাগত হামলা চালাচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে ক্রমাগত হামলা চালাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যেই ভারতের ২৬টি জায়গায় হামলা চালাচ্ছে। পাঞ্জাবের এয়ারবেস স্টেশনে হামলা চালানোর চেষ্টা চালায়। অবন্তীপুর, শ্রীনগর-সহ একাধিক জায়গার বায়ুসেনার ছাউনিতে হামলা চালানোর চেষ্টা চলায় পাকিস্তান। যা রুখে দেয় ভারত। শনিবারের সাংবাদিক সম্মেলনে জানান কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi)।

কর্নেলের কথায়, পাকিস্তান যাত্রীবাহি বিমানকে হাতিয়ার করছে। বার বার মিথ্যে কথা বলছে পাকিস্তান। ভারতের একাধিক বায়ুসেনার ছাউনিতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে মিথ্যে বলা হচ্ছে। তবে ভারত সমস্ত খারিজ করেছে।

আরও পড়ুন: Sialkot Terrorist Launch Pad Destroyed: ভারতের প্রতিশোধ, জ্বলছে সিয়ালকোট, লুনির জঙ্গি লঞ্চ প্যাড পুড়িয়ে ধ্বংস করল বিএসএফ, দেখুন ভিডিয়ো

যদিও জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) সীমান্তের পুলওয়ামা, রাজৌরিতে হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে ভারত ছাড়েনি। শনিবার ভোরে ভারত যে পালটা উত্তর দিয়েছে, তাতে পাকিস্তানের বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। শনিবার ভোরে পাকিস্তানের নুর খান এয়ারবেস, মুরিদকে, সিয়ালকোটের মত একাধিক জায়গায় জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারত। জানান সোফিয়া কুরেশি।

তবে ভারত উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। যদিও পাকিস্তান ক্রমাগত উসকানি দিচ্ছে আর হামলা চালাচ্ছে। ফলে ভারত পালটা উত্তর দিতে বাধ্য হচ্ছে বলে জানানো হয়। পাকিস্তান ড্রোন, ছোট বিমান, গোলাগুলি ছুঁড়ে ভারতের জনবসতিপূর্ণ এলাকায় ক্রমাগত হামলার চেষ্টা চালাচ্ছে। তবে ভারতীয় সেনা এবং বায়ুসেনারপ তরফে একের পর এক জবাব দেওয়া হচ্ছে এবং হামলা রোখা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).