Fake News Alert: নিয়ন্ত্রণরেখা পার করে ভারতীয় সেনার পাকিস্তানে প্রবেশ, রাজৌরিতে সুইসাইড হামলা, করাচি বন্দর ধ্বংস, খবরের চেয়ে বেশি রটছে ভুয়ো খবর, সতর্কবার্তা

ধ্বংসলীলার বিভিন্ন ছবি, ভিডিও হু-হু করে ছড়াচ্ছে সমাজমাধ্যমে। যার ৯০% ভুয়ো। ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতির সঙ্গে সেই সমস্ত ছবি, ভিডিওর কোন সম্পর্ক নেই।

Fake News Alert: নিয়ন্ত্রণরেখা পার করে ভারতীয় সেনার পাকিস্তানে প্রবেশ, রাজৌরিতে সুইসাইড হামলা, করাচি বন্দর ধ্বংস, খবরের চেয়ে বেশি রটছে ভুয়ো খবর, সতর্কবার্তা
India Pakistan Tension Fake News (Photo Credits: X)

নয়াদিল্লি, ৯ মেঃ খবরের চেয়ে বেশি রটছে ভুয়ো খবর। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে ভুয়ো খবরের ছয়লাপ। ধ্বংসলীলার বিভিন্ন ছবি, ভিডিও হু-হু করে ছড়াচ্ছে সমাজমাধ্যমে। যার ৯০% ভুয়ো। ভারত এবং পাকিস্তানের (India Pakistan Tension) মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতির সঙ্গে সেই সমস্ত ছবি, ভিডিওর কোন সম্পর্ক নেই। বিভিন্ন সাংবাদিকের এক্স হ্যান্ডেল থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্য। যা দেশবাসীর কাছে ভুল তথ্য তুলে ধরছে, তাঁদের ভুল পথে চালনা করছে। তেমনই এক ভুয়ো সংবাদ, ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার করে পাকিস্তানে প্রবেশ করেছে। পাক পরিচালিত এক সোশ্যাল হ্যান্ডেলে দাবি করা হয়েছে, জম্মু কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) সুইসাইড হামলা চালানো হয়েছে। এই ধরণের ভুরিভুরি মিথ্যা তথ্যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে।

ভারতীয় সেনার পাকিস্তানে অনুপ্রবেশ?

এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পহেলগেম জঙ্গি হামলার (Pahalgam TerrorAttack) জবাবে ভারতের চালনো 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সময়ে ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা (LoC) পার করে পাকিস্তানে প্রবেশ করেছে। যদিও এই তথ্যের কোন ভিত্তি নেই। ভারত সরকারের তরফে এই ধরণের কোন তথ্যই প্রকাশ করা হয়নি। উলটে ভারতের তরফে শুরু থেকেই জানানো হয়েছে, তাঁদের লক্ষ্য জঙ্গি দমন। উত্তেজনা ছড়ানো নয়।

করাচি বন্দরে হামলা?

বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযান চলাকালীন ভারতীয় সেনা পাকিস্তানের করাচি বন্দর (Karachi Port) ধ্বংস করে দিয়েছে। করাচি বন্দর বিস্ফোরণের ভিডিওও ঝড়ের গতিতে ছড়িয়েছে নেটপাড়ায়। পরে জানা যায়, করাচি বন্দর হামলার খবরটি মিথ্যা। এবং ছড়িয়ে পড়া ছবি, ভিডিও আসলে গাজায় হামলার মুহূর্ত।

রাজৌরতে পাকিস্তানের সুইসাইড হামলা?

ভারতের চালানো 'অপারেশন সিঁদুর' অভিযানের পরেই বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে দাবি করা হয়, পালটা আঘাত হিসাবে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ঘাঁটিতে সুইসাইড হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি এক্স হ্যান্ডেল থেকে ছড়ানো সেই বার্তাও ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়েছে, রাজৌরিতে এই ধরণের কোন হামলা হয়নি।

জলন্ধরে ড্রোন হামলা?

পাঞ্জাবের জলন্ধরে ড্রোন হামলা এবং তার জেরে সাংঘাতিক বিস্ফোরণের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার গভীর রাতে জম্মু কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের একাংশেও ডোন হামলা চালায় পাকিস্তান (Pakistan)। ছুড়েছে ক্ষেপণাস্ত্র। তবে জলন্ধরে পাক ড্রোন হামলা এবং বিস্ফোরণের ঘটনাটি ভুয়ো বলেই জানাচ্ছে, পিআইবি।

দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির মাঝে কোনরকম যাচাই না করে এই ধরণের ফেক নিউজ (Fake News) ছড়ানো থেকে দেশবাসীকে বিরত থাকার অনুরোধ করছে ভারত সরকার। এক্স হ্যান্ডেল থেকে ভুয়ো খবর, ছবি, ভিডিও না ছড়িয়েছে সরকারের অফিসিয়াল পেজে নজর রাখতে বলা হচ্ছে সকলকে।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).