Around 500 Drones Were Launched By Pakistan: প্রায় ৫০০ ড্রোন পাকিস্তান ছুঁড়েছে, তারপর ভারতের মোক্ষম পদক্ষেপ
৮ মে সন্ধে থেকে রাত পর্যন্ত প্রায় ৫০০ ড্রোন ছুঁড়েছে পাকিস্তান (Pakistan)। জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) থেকে পাঞ্জাব, রাজস্থানের একাধিক জায়গায় পাক ড্রোনগুলির অভিমুখ ছিল। সিয়াচেন থেকে লাদাখ, কচ্ছ, গুজরাট, দেশের একাধিক সীমান্তে ওই ড্রোন হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলিকে নষ্ট শুরু করে। ২০টি ড্রোনকে নামানো হয়, যেগুলিতে কোনও অস্ত্র ছিল না। তবে ক্যামেরা বসানো ছিল। ভারতের বিভিন্ন জায়গার ছবি তুলতেই ড্রোনগুলিতে পাকিস্তান ক্যামেরা লাগিয়ে ছাড়া হয় বলে মনে করা হচ্ছে। ৫০টি ড্রোনকে আকাশেই নষ্ট করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এমন খবর জানা যায় প্রতিরক্ষা সূত্রে। এদিকে রাজস্থানের জয়সলমীরে আজ বিকেল ৫টা বাজতেই ব্ল্যাকআউট করে দওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। পাকিস্তান যাতে কোনওভাবে হামলা চালাতে না পারে, সেই ব্যবস্থায় একাধিক পদক্ষেপ করা হয় রাজস্থান প্রশাসনের তরফে।
পাক ড্রোন নিয়ে কী জানাল প্রতিরক্ষা সূত্র দেখুন...
#WATCH | Around 500 drones were launched towards Indian positions by the Pakistan Army last night, which were sighted at 24 locations from Siachen base camp in Ladakh to Kutch area in Gujarat. Around 50 of these drones were destroyed by air defence guns, while around 20 were… pic.twitter.com/w5Cwaniei5
— ANI (@ANI) May 9, 2025
একের পর এক ড্রোন ছুঁড়তে শুরু করে পাকিস্তান...
Pictures of drone parts recovered after they were shot down by Indian air defence systems last night.
(Source: Defence Sources) pic.twitter.com/QFlrvTTrld
— ANI (@ANI) May 9, 2025
(The above story first appeared on LatestLY on May 09, 2025 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

