India-Pakistan Tension: চন্ডিগড়ে এয়ার সাইরেন, দরজা-জানলা বন্ধ করে মানুষকে ঘরে থাকার নির্দেশ, ব্যালকনিতে দাঁড়াবেন না বলে আবেদন প্রশাসনের

বৃহস্পতিবার সন্ধে থেকে এয়ার সাইরেন বাজতে শুরু করে জম্মু কাশ্মীরের আখনুরে। এরপর সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় ওই এবাকা। জম্মু কাশ্মীরের পর পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বেশ কিছু এলাকা জুড়েও বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা।

India-Pakistan Tension: চন্ডিগড়ে এয়ার সাইরেন, দরজা-জানলা বন্ধ করে মানুষকে ঘরে থাকার নির্দেশ, ব্যালকনিতে দাঁড়াবেন না বলে আবেদন প্রশাসনের
Air siren sounded in Chandigarh (Photo Credit: ANI/X)

দিল্লি, ৯ মে: শুক্রবার সকাল থেকে এয়ার সাইরেন (Air Siren) বাজছে চন্ডিগড়ে (Chandigarh)। যে কোনও মুহূর্তে চন্ডিগড় লক্ষ্য করে মিসাইল ছুঁড়তে পারে পাকিস্তান (Pakistan), ফলে নাগরিকদের সতর্ক করা হল প্রশাসনের তরফে। চন্ডিগড়ে যাঁরা রয়েছে, তাঁরা যাতে এই মুহূর্তে কেউ বাড়ির বাইরে না বেরোন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ঘরের দরজা, জানলা বন্ধ করে রাখুন। কেউ ব্যালকনিতে গিয়ে দাঁড়াবেন না বলেও স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে। চন্ডিগড়ের বায়ুসেনা ছাউনি থেকে শুক্রবার সকালেই এয়ার সাইরেন বাজানো হয়। এয়ার সাইরেন বাজিয়ে যেমন প্রত্যেককে সতর্ক করা হয়, তেমনি সেখানকার মানুষ যেন অত্যন্ত সতর্কভাবে থাকেন, সেই আবেদনও জানানো হয় প্রশাসনের তরফে।

আরও পড়ুন: India-Pakistan Tension: সীমান্তের জনবসতি এলাকায় রাতভর পাকিস্তানের গুলি, বারামুলায় বাড়ি-ঘর, দোকান ভেঙে পড়ল, দেখুন ভিডিয়ো

দেখুন প্রশাসনের তরফে কী জানানো হল...

 

বৃহস্পতিবার সন্ধে থেকে এয়ার সাইরেন বাজতে শুরু করে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) আখনুরে। এরপর সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় ওই এবাকা। জম্মু কাশ্মীরের পর পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বেশ কিছু এলাকা জুড়েও বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা।

সম্ভাব্য হামলার আশঙ্কাতেই ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে যেমন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, তেমনি এয়ার সাইরেনও বাজতে শুরু করে।

দেখুন কী জানানো হচ্ছে প্রসাসনের তরফে...

 

(The above story first appeared on LatestLY on May 09, 2025 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).