India-Pakistan Ceasefire: আজ বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ দুই দেশের মধ্যে সামরিক কার্যকলাপ, কী জানালেন বিদেশ সচিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। আর দুই দেশ একে অপরকে হামলার পথে যাবে না

India-Pakistan Ceasefire: আজ বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ দুই দেশের মধ্যে সামরিক কার্যকলাপ, কী জানালেন বিদেশ সচিব
Foreign Secretary Vikram Misri (Photo Credits: ANI)

India-Pakistan Ceasefire Deal Sealed: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। আর দুই দেশ একে অপরকে হামলার পথে যাবে না। ট্রাম্পের এমন ঘোষণার ঠিক পরেই সাংবাদিকদের বড় কথা জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আজ বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দুই দেশ আর কোনওরকম সেনা কার্যকলাপ চালাবে না, একে অপরকে আক্রমণ করবে না বলে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান।

দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে কথার পর সামরিক কার্যকলাপ বন্ধে ঐকমত

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানালেন, "ভারত ও পাকিস্তানের সেনার ডিরেক্টর জেনারেলের মধ্য়ে এদিন দুপুর ৩টে ৩৫-এ ফোনে কথা। দুই দেশের মধ্যে ঠিক হয় ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই দেশে একে অপরকে লক্ষ্য করে আর কোনও গুলিবর্ষণ করবে না এবং স্থল, জল বা আকাশপথে কোনওরকম সেনা কার্যকলাপ চালাবে না। আজ, দুই পক্ষকেই পুরো বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করে বোঝানো হয়েছে। ১২ মে, সোমবার দুই দেশের সেনার ডিরেক্টর জেনারেলের মধ্যে এই বিষয়ে ফের আলোচনা হবে।"

দেখুন কী বললেন বিক্রম মিশ্রি

বিদেশমন্ত্রী জয়শঙ্করের বার্তা

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের সামরিক কার্যকলাপ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। এক এক্স বার্তায় ভারকতের বিদেশ মন্ত্রী লিখেছেন,"ভারত ও পাকিস্তান আজ গুলি ও সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও অবিচল অবস্থান বজায় রেখেছে। সেই অবস্থানে অব্যাহত থাকবে ভারত।"

দেখুন খবরটি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লডাইয়ে ভারত

এবার থেকে ভারতের ওপর হওয়া যে কোনও সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি আক্রমণকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্ট অফ ওয়ার (Act of War) হিসেবে ধরে তার জবাব দেওয়া হবে। এমন কথাই ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).