India On Sri Lanka: ভারতীয় মৎস্যজীবীদের দেখেই গুলি চালাল শ্রীলঙ্কার নৌবাহিনী, আটক ১৩, কলম্বোর দূতকে তলব করে তীব্র উষ্মা ভারতের

মঙ্গলবার সকালে ডেলফ্ট দ্বীপের কাছে ভারতীয় মৎস্যজীবীরা চলে গেলে, তাঁদের মধ্যে থকেে ১৩ জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী আটক করে। এরপরই তারা গুলি চালাতে শুরু করে। শ্রীলঙ্কান নৌবাহিনীর ছোঁড়া গুলিতে ২ ভারতীয় মৎস্যজীবী আহত হন।

India On Sri Lanka: ভারতীয় মৎস্যজীবীদের দেখেই গুলি চালাল শ্রীলঙ্কার নৌবাহিনী, আটক ১৩, কলম্বোর দূতকে তলব করে তীব্র উষ্মা ভারতের
Fisherman Photo Credit: Pixabay

দিল্লি, ২৮ জানুয়ারি: শ্রীলঙ্কার (Sri Lanka) কর্মকাণ্ডে ক্ষিপ্ত ভারত (India)। ভারতীয় মৎস্যজীবীদের (Indian Fishermen) আটকের সময় শ্রীলঙ্কার সেনা বাহিনী গুলি চালাতে শুরু করে। যার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ডেলফ্ট দ্বীপে। যে ঘটনার পরপরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তীব্র বিষোদগার করা হয় শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে। বিবৃতি প্রকাশ করে ওই ঘটনার সমালোচনা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার সকালে ডেলফ্ট দ্বীপের কাছে ভারতীয় মৎস্যজীবীরা চলে গেলে, তাঁদের মধ্যে থকেে ১৩ জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী আটক করে। এরপরই তারা গুলি চালাতে শুরু করে। শ্রীলঙ্কান নৌবাহিনীর ছোঁড়া গুলিতে ২ ভারতীয় মৎস্যজীবী আহত হন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা যায়। আহত ২ জনকে জাফনা টেকনিকাল হাসপাতালে ভর্তি করা হয়। আরও ৩ জন মৎস্যজীবী আহত। তবে তাঁদের জীবন নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলে খবর।

শ্রীলঙ্কার নৌবাহিনীর কাজে ক্ষোভ উগরে দিল ভারত...

 

শ্রীলঙ্কায় যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার আধিকারিকরা জাফনা হাসপাতালে হাজির হন এবং জখম মৎস্যজীবীদের অবস্থা কেমন, সে বিষয়ে খোঁজ খবর করেন।

ঘটনার পরপরই দিল্লিতে যে শ্রীলঙ্কান হাই কমিশনার রয়েছেন, তাঁকে তলব করা হয়। সেই সঙ্গে কলম্বোর সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক আললোচনা শুরু করেছে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).