India Attacks Pakistan:মধ্যরাতে প্রত্যাঘাত, পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও প্রকাশিত হয়েছে বিবৃতি। যদিও তাতে কোনও শহরের নাম উল্লেখ নেই।

India Attacks Pakistan:মধ্যরাতে প্রত্যাঘাত, পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা
অপরেশন সিঁদুর (ছবিঃX)

নয়াদিল্লিঃ অবশেষ প্রত্যাঘাত। পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) আঘাত হানল ভারতীয় সেনা (Indian Army)। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। মোট ৯ টি  জায়গায় হামলা হয়েছে বলে খবর। ধ্বংস করা হয়েছে ৯ টি জঙ্গিঘাঁটি। এই ঘটনায় নিহত ৮ জন। আহত ৩৩। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও প্রকাশিত হয়েছে বিবৃতি। যদিও তাতে কোনও শহরের নাম উল্লেখ নেই। এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বুধবার, এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

মধ্যরাতে প্রত্যাঘাত, পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিল ভারতীয় সেনা

স্থল, নৌ ও বায়ুসেনার যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপরেশন সিঁদুর।' এই হামলায় শুধুমাত্র জঙ্গিঘাঁটি গুলিকেই লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। কোনও পাকিস্তানি সেনাকে আঘাত করা হয়নি বলে সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা।  জইশ, লস্করের হেড কোয়ার্টারে চালানো হামলা সফল হয়েছে বলে দাবি সেনার। রাত জেগে এই অভিযানে চোখ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফাল, স্ক্যাল্প ক্রুজ মিসাইল, রাফাল স্কোয়াড্রনের সাহায্য নিয়ে পাকিস্তানের উপর মিসাইল হামলা চালানো হয় বলে সূত্রের খবর। হামলার পরেই মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন এনএসএ অজিত ডোভাল। এই আবহে বুধে বন্ধ রাখা হয়েছে শ্রীনগর বিমানবন্দর। আজ, দিনভর সেখানে উড়বে না কোনও অসামরিক বিমান।

মধ্যরাতে বিরাট সাফল্য, পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা

(The above story first appeared on LatestLY on May 07, 2025 06:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).