Coronavirus Cases In India: দেশে একদিনে করোনায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন, রোগীর সংখ্যা ছাড়ালো ৪৫ লক্ষ

ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সুখবরবার করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়ালো। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে,গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ২০৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত এখন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫জন। এর মধ্যে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জনের শরীরে এখনও করোনা সক্রিয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৬ হাজার ২৭১ জন।

Coronavirus Cases In India: দেশে একদিনে করোনায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন, রোগীর সংখ্যা ছাড়ালো ৪৫ লক্ষ
করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সুখবরবার করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়ালো। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে,গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ২০৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত এখন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫জন। এর মধ্যে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জনের শরীরে এখনও করোনা সক্রিয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৬ হাজার ২৭১ জন।

বৃহস্পতিবার আইসিএমআর (ICMR) এর রিপোর্ট বলছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু বুধবারেই আইসিএমআর এর তত্ত্বাবধানে ১১ লাখ ৬৩ হাজার ৫৪২ জনের করোনা টেস্ট হয়েছে। দেশের মধ্যে ধারাবাহিকভাবে করোনা বিধ্বস্ততার শীর্ষে এখনও রয়েছে মহারাষ্ট্র। গতকাল সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪৬ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৯ লাখ ৯০ হাজার ৭৯৫ জন। আরও পড়ুন, ইন্দো-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ভারত, চিনের বিদেশমন্ত্রীকে বললেন ডক্টর এস জয়শংকর

স্বাস্থ্য অধিকর্তাদের মতে মহামারীর বিপর্যয়ে বিধ্বস্ত গোটা ভারত। বিশ্বে দ্বিতীয় করোনা আক্রান্ত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে অনেক দিন হল। তবে ভারতে বাড়ছে সুস্থতার হার\ এখন সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.৭৪%। প্রাণহানির সংখ্যা ১.৬৮%।

(The above story first appeared on LatestLY on Sep 11, 2020 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).