India Blasts Pakistan In UN: জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

কাশ্মীরের ব্যাপারে নাক না গলিয়ে নিজেদের দেশের দিকে নজর দেওয়ার কথা জানান ইউ এন জেনারেল অ্যাসেম্বলির দ্বিতীয় কমিটির ফাস্র্ট সেক্রেটারি পেটাল গেহলত

India Blasts Pakistan In UN: জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব ভারতের
Photo Wikipedia

জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং এটি ভারতের অভ্যন্তরীন বিষয়।পাকিস্তানের এখানে নাক গলানোর প্রয়োজন নেই। ইউনাইটেড নেশনসে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া ভাষায় ভৎসা করল ভারত। ইউ এন জেনারেল অ্যাসেম্বলির দ্বিতীয় কমিটির  ফাস্র্ট সেক্রেটারি পেটাল গেহলত (Petal Gehlot) ।

তিনি জানান, "আমরা বারবার বলছি, ইউনিয়ন টেরিটরি জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ইউনিয়নিয়ন টেরিটরির অর্নতভুক্ত জম্মু কাশ্মীর ও লাদাখের বিষয় সম্পূর্ণ ভাবেই ভারতের অভ্যন্তরীন বিষয়।পাকিস্তানের এই বিষয়ে এখানে বলার জায়গা নেই। একটি দেশ হিসেবে যার সবথেকেে খারাপ হিউম্যান রাইট রেকর্ড রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু এবং মহিলাদের অধিকার নিয়ে , পাকিস্তানে নিজের ঘর ভালো করে গোছানোর জন্য কাজ করা উচিত।"

এই প্রথম নয় এর আগেও বিভিন্ন ভাবে জম্মু ও কাশ্মীরের বিষয়ে ইউনাইটেড নেশনসে জম্মু ও কাশ্মীর নিয়ে বিভিন্ন ভাবে বলতে শোনা গিয়েছে পাকিস্তানকে। এবারও ভারতের পক্ষ থেকে দেওয়া হল স্পষ্ট জবাব।

 

(The above story first appeared on LatestLY on Sep 23, 2023 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).