IIT Bombay Student Suicide: আইআইটি বোম্বের ছাত্রের হোস্টেলের ছাদ থেকে মরণঝাঁপ, দেশে তরুণীদের মধ্যে বাড়ছে আত্মহত্যার ঘটনা
এবার ছাত্রের আত্মহত্যা মুম্বইয়ের আইআইটি-তে। আজ, শনিবার রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের পোওয়াইয়ের আবাসিক হোস্টেলে ২২ বছরের দিল্লির বাসিন্দা এক ছাত্র বোম্বে আইআইটি-র বি টেকের চতুর্থ বর্ষের এক ছাত্র আত্মহত্যা করে। রোহিত সিনহা নামের ছাত্রটি হোস্টেল বিল্ডিংয়ের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছিল।
IIT Bombay Student Suicide: এবার ছাত্রের আত্মহত্যা মুম্বইয়ের আইআইটি (Bombay IIT)-তে। আজ, শনিবার রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের পোওয়াইয়ের আবাসিক হোস্টেলে ২২ বছরের দিল্লির বাসিন্দা এক ছাত্র বোম্বে আইআইটি-র বি টেকের চতুর্থ বর্ষের এক ছাত্র আত্মহত্যা করে। রোহিত সিনহা (Rohit Sinha) নামের ছাত্রটি হোস্টেল বিল্ডিংয়ের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছিল। প্রচণ্ড জোর একটা আওয়াজ শুনে সবাই ছুটে এসে দেখতে পায় ছাদ থেকে পড়ে রোহিত মাটির ওপর লুটিয়ে পড়েছে। এরপরই তাঁকে স্থানীয় এক বেসরকারী হাসাপাতেল ভর্তি করা হয়। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সে রাতে খাবার অর্ডার দিয়ে ছাদে গিয়েছিল বলে জানা গিয়েছে। অনেকেকে জেরা করার পর মোটের ওপর নিশ্চিত করা হয়েছে, এটি ছাত্রের আত্মহত্য়ার ঘটনা।
বছর দুয়েক আগে সেখানে একই রকমের একটি দুর্ঘটনা ঘটেছিল
২০২৩ সালে আইআইটি বম্বেতে ১৮ বছর বয়সী ছাত্র আত্মহত্যা করেছিল। তিনি হোস্টেল ১২-বি’র সপ্তম তলা থেকে লাফ দিয়েছিলেন।
দেখুন খবরটি
Mumbai | A student (22) of IIT Bombay died by suicide by jumping from the hostel building. The incident is said to have happened around 2.30 AM. Immediately after the incident, he was taken to a nearby hospital, where doctors declared him dead. The student is a resident of Delhi.…
— ANI (@ANI) August 2, 2025
আইআইটি খড়গপুরেরও সম্প্রতি ছাত্র আত্মহত্য়ার ঘটনা ঘটেছে
সম্প্রতি আইআইটি খড়গপুরের একটি ছাত্র আত্মহত্যা করে। আইআইটি খড়গপুরে ২০২৪ সালে চারটি ছাত্রের আত্মহত্যার ঘটনা।
আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য হেল্পলাইন নম্বরগুলি:
Suicide Prevention and Mental Health Helpline Numbers:
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555, Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

