IAF AN-32 Aircraft Crash: দুর্ঘটনায় প্রাণ হারানোদের নাম প্রকাশ করল IAF

মরিয়া চেষ্টার পর খোঁজ মিলেছিল বায়ুসেনার এএন ৩২ (Air Force AN 32 Fighter jet) বিমানের ধ্বংসাবশেষের। আট দিন নিখোঁজ থাকার পর AN-32 Aircraft- ধ্বংসাবশেষ পাওয়া যায়।

IAF AN-32 Aircraft Crash: দুর্ঘটনায় প্রাণ হারানোদের নাম প্রকাশ করল IAF
Mountaineers near the site where the AN-32 aircraft of the Indian Air Force had crashed (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১৩ জুন: মরিয়া চেষ্টার পর খোঁজ মিলেছিল বায়ুসেনার এএন ৩২ (Air Force AN 32 Fighter jet) বিমানের ধ্বংসাবশেষের। আট দিন নিখোঁজ থাকার পর AN-32 Aircraft- ধ্বংসাবশেষ পাওয়া যায়। কিন্তু সেখান থেকে জীবীত অবস্থায় কাউকে পাওয়া গেল না। IAF-র পক্ষ থেকে জানানো হয় বিমানের ভিতর থাকা ১৩ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। #AN32Aircraft দুর্ঘটনায় প্রাণ হারানোদের  নাম হল- জিএম চার্লস, এইচ বিনোদ, আর থাপা, এ তানওয়ার, এস মোহান্তি, এমকে গর্গ, কেকে মিশ্র, অনুপ কুমার, শিরিন, এসকে সিং, পঙ্কজ, পুতিলা এবং রাজেশ কুমার।

গত ৩ জুন ৬ অফিসার, ৫ বিমানকর্মী এবং আরও দুই সেনাকে নিয়ে জোড় হাট থেকে বেলা সাড়া ১২টা নাগাদ অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে উড়ে যায় এই বিমানটি। আরও পড়ুন- জয়পুরে অবতরণের সময় চাকা ফাটল বিমানের

সেদিন ওই অঞ্চলের আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। বেলা একটার পর আর ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরপর থেকে AN-32 বিমানটির খোঁজে জোরদার অভিযান শুরু হয়। কিন্তু কিছুতেই খোঁজ মিলছিল না। অবশেষে মঙ্গলবার অরুণাচলপ্রদেশের সিংয়াম জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার বারো হাজার ফুট উপর থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। বায়ুসেনার একটি টুইটে জানানো হয়েছে, হেলিকপ্টারটি এবার বিস্তৃত এলাকায় তল্লাশি চালাবে।

(The above story first appeared on LatestLY on Jun 13, 2019 08:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).