Uttar Pradesh: সমাজবাদী পাটি দু’পয়সার দল, অখিলেশদের নিয়ে বিতর্কিত. মন্তব্য উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের, দেখুন ভিডিয়ো
এখনও বছর দুয়েক দেরি আছে বিধানসভা নির্বাচনের। তবে গত লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরপ্রদেশে বিরোধীরা আবারও মাথাচাড়া নিয়ে উঠছে, তা কিন্তু এখন স্পষ্ট।
এখনও বছর দুয়েক দেরি আছে বিধানসভা নির্বাচনের। তবে গত লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিরোধীরা আবারও মাথাচাড়া নিয়ে উঠছে, তা কিন্তু এখন স্পষ্ট। আর সেই কারণে এখন থেকেই ঘুম উড়েছে শাসক দল বিজেপির। লোকসভা নির্বাচনের উত্তরপ্রদেশের ফলাফল দেখে একটা জিনিস স্পষ্ট যে আগামীদিনে রাজ্যে সংখ্যালঘু ভোট বড়সড় মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে যোগী আদিত্যনাথদের। সেই কারণে তাঁদেরকে হাতে রাখতে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
সমাজবাদী পার্টি নিয়ে সমালোচনা ব্রজেশ পাঠকের
তবে এসবের মাঝে বিরোধীদের দমাতে কোনও সুযোগ ছাড়ছে না বিজেপি। সম্প্রতি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Brajesh Pathak) সমাজবাদী পার্টিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় আসলে গরীব কল্যান যোজনার লাভ মুসলিম সম্প্রদায়ের মানুষরাও পাবেন। এটা তাঁদের অধিকার। তবে মুসলিম সমাজকে বলব, আপনারা যদি সমাজবাদী পার্টিকে ভোটে না জেতান, তাহলে দলটি দু’পয়সার দলে পরিণত হবে।
দেখুন ব্রজেশ পাঠকের বক্তব্য
Firozabad, Uttar Pradesh: Deputy Chief Minister Brajesh Pathak says, "...I want to tell the Muslim community, if you don't vote for the Samajwadi Party, it will become a '2 Take ki party' in Uttar Pradesh..." pic.twitter.com/57wfCwls9U
— IANS (@ians_india) May 7, 2025
বিজেপি ক্ষমতায় আসার পর মাফিয়াদের উৎপাত কমেছে
উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, “যখনই সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে রাজ্যে গুন্ডা, মাফিয়া, বদমাসদের সংখ্যা বাড়তে থাকে। আগ্রা, ফিরোজবাদে অসামাজিক কাজকর্ম তাঁদের সময়ই বেরেছিল। আমরা ক্ষমতায় আসার পর রাজ্য থেকে গুন্ডা, মাফিয়াদের নিকেশ করেছি। এখন সাধারণ মানুষ সুরক্ষিতভাবে রাস্তায় বেরোয়”।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

