Hyderabad: ব্লাউজ নিয়ে স্বামীর সঙ্গে বচসা, অভিমানে চরম সিদ্ধান্ত মহিলার

হায়দরাবাদের তিরুমালার বাসিন্দা বিজয়লক্ষ্মী সম্প্রতি ব্লাউজের সেলাই নিয়ে গন্ডগোল শুরু করেন। ব্লাউজের সেলাই পছন্দ হয়নি। তার জেরেই স্বামী শ্রীনিবাসের সঙ্গে শুরু হয় বিজয়লক্ষ্মীর বচসা।

Hyderabad: ব্লাউজ নিয়ে স্বামীর সঙ্গে বচসা, অভিমানে চরম সিদ্ধান্ত মহিলার
Representational Image (Photo Credits: File Image)

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর:  ব্লাউজ (Blouse) নিয়ে গন্ডগোলের জেরে শেষ আত্মঘাতী মহিলা। হায়দরাবাদের (Hyderabad) এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতে না আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ব্লাউজ সেলাই পছন্দ হয়নি। যা নিয়ে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় হায়দরাবাদের বিজয়লক্ষ্মী নামে এক মহিলার। ব্লাউজ নিয়ে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে শেষ পর্যন্ত নিজের ঘরে আত্মঘাতী হন বিজয়লক্ষ্মী।

জানা যাচ্ছে, হায়দরাবাদের তিরুমালার বাসিন্দা বিজয়লক্ষ্মী সম্প্রতি ব্লাউজের সেলাই নিয়ে গন্ডগোল শুরু করেন। ব্লাউজের সেলাই পছন্দ হয়নি। তার জেরেই স্বামী শ্রীনিবাসের সঙ্গে শুরু হয় বিজয়লক্ষ্মীর বচসা। এরপর শ্রীনিবাস প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে শাড়ি, ব্লাউজ বিক্রি করতে বের হন। শ্রীনিবাস বাড়ি থেকে বেরিয়ে গেলে, দুই মেয়েকে স্কুলে (School) পাঠিয়ে চরম সিদ্ধান্ত নেন বিজয়লক্ষ্মী।

আরও পড়ুন: Katrina–Vicky: বিয়ের জন্য পরিবারের সঙ্গে রাজস্থানে উড়ে গেলেন ক্যাটরিনা, দেখুন

বাড়িতে কেউ না থাকাকালীন  বিজয়লক্ষ্মী নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার (Suicide)  সিদ্ধান্ত নেন। শ্রীনিবাস কাজ থেকে ফিরে বার বার দরজা আঘাত করা সত্ত্বেও বিজয়লক্ষ্মী কোনও সাড়া দেননি। এরপর শ্রীনিবাস জোর করে দরজা খুললে, বিজয়লক্ষ্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিরুমালার অম্বরপেটের ইন্সপেক্টর জানান, এই ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। কারও বিরুদ্ধে কোনও অভিযোগও দায়ের করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহজনক কিছু মেলেনি এখনও পর্যন্ত।

(The above story first appeared on LatestLY on Dec 06, 2021 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).