Hyderabad: গোপনাঙ্গের মাংস খুবলে নিল পোষ্য কুকুর, রাতভর রক্তক্ষরণ, মৃত্যু যুবকের
পুলিশ এসে ঘরের দরজা ভাঙতেই চোখের সামনে ভেসে উঠল রক্তাক্ত দৃশ্য। রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছেন পবন। তাঁর গোপনাঙ্গের কাছে পোষ্য কুকুরের কামড়ের গুরুতর আঘাত। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
হায়দরাবাদ, ৫ মেঃ গোপনাঙ্গের (Private Parts) মাংস খুবলে নিল পোষ্য কুকুর (Pet Dog)। তড়পে মৃত্যু এক ব্যক্তির। মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) মধুরানগরে। পোষ্য কুকুরের এমন নৃশংস অবতার যেন কল্পনাই করতে পারছেন না আত্মীয় পরিজন।
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম পবন কুমার (৩৮)। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা পবন একটি বেসরকারি সংস্থায় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। কাজের জন্যে তিনি থাকতেন হায়দরাবাদে। তাঁর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন পি. সন্দীপ। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। পবন পুলিশকে জানিয়েছেন, রবিবার, ৪ মে রাতে পোষ্যের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিলেন পবন। বসার ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। পবন শ্বাসকষ্টে ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ফিরেছেন। তাই তাঁকে ঘরে একা ঘুমাতে দিয়ে পবন শুয়েছিলেন বসার ঘরে।
সকালে দরজা খোলার জন্যে বারবার ডাকাডাকি করা সত্ত্বেও পবন দরজা খুলছিলেন না। তাঁকে ফোন করেও ডাকার চেষ্টা করেন পবন। কিন্তু তাতেও কোন সাড়া মেলেনি। এরপরেই তিনি খবর দেন পুলিশে। পুলিশ এসে ঘরের দরজা ভাঙতেই চোখের সামনে ভেসে উঠল রক্তাক্ত দৃশ্য। রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছেন পবন। তাঁর গোপনাঙ্গের কাছে পোষ্য কুকুরের কামড়ের গুরুতর আঘাত। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পবনকে মৃত বলে জানিয়ে দেন। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

