Heavy Rain In Tripura: নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত ৪০০ বাড়ি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রবল বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। নিগত দু'দিনে বেড়েছে নদীর জলস্তর।

Heavy Rain In Tripura: নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত ৪০০ বাড়ি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
জলমগ্ন ত্রিপুরা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত ত্রিপুরা (Tripura)। রবিবার থেকে টানা বৃষ্টিতে বানভাসী আগরতলা (Agartala), উদয়পুর সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ বাড়ি। জলমগ্ন বিভিন্ন রাস্তা। একপ্রকার গৃহবন্দি সাধারণ মানুষ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। রতনপুরের বাসিন্দাদের অভিযোগ,জাতীয় সড়ক নির্মাণে গাফিলতির কারণে রাস্তায় জল জমছে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা, জলমগ্ন রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন একাধিক এলাকা। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে বিদ্যুত সরবরাহে অসুবিধা দেখা দিয়েছে। এ ছাড়া প্রবল বৃষ্টিতে রাস্তায় উপড়ে পড়েছে বড় বড় গাছ। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। ফলে বিকল্প রাস্তাগুলিতে যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার রেললাইনে জল জমার কারণে রেল চলাচল ব্যহত হয়েছে। সব মিলিয়ে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে ত্রিপুরাবাসী। কবে কাটবে দুর্যোগের মেঘ? আগামী শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি এমনটাই জানিয়েছে সে রাজ্যের আবহাওয়া দফতর।

অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। রাস্তার জমা জল পরিস্কারের কাজ চলছে। যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি, প্রবল বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। নিগত দু'দিনে বেড়েছে নদীর জলস্তর। প্রয়োজনে নিচু এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে প্রশাসনের তরফে।

নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত ৪০০ বাড়ি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).