Health Ministry Cancels All Leaves: দেশজুড়ে উত্তেজনার পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের সমস্ত ছুটি বাতিল, ছুটিতে থাকা কর্মকর্তাদের দ্রুত কাজে ফেরার নির্দেশ

ইতিমধ্যে অনুমোদিত ছুটি যদি কোন কর্মকর্তার থেকে থাকে তাহলে সেই ছুটিও বাতিল করা হয়েছে। এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের অবিলম্বে তাঁদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Health Ministry Cancels All Leaves: দেশজুড়ে উত্তেজনার পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের সমস্ত ছুটি বাতিল, ছুটিতে থাকা কর্মকর্তাদের দ্রুত কাজে ফেরার নির্দেশ
Health Ministry (Photo Credits: X)

নয়াদিল্লি, ৯ মেঃ দেশজুড়ে উত্তেজনার পরিস্থিতি। আতঙ্কের প্রহরে দিন কাটাচ্ছে দেশবাসী। ভারত-পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan Tension) আবহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তাঁর সমস্ত কর্মকর্তাদের ছুটি বাতিলের ঘোষণা করেছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে উচ্চ-অগ্রাধিকারপ্রাপ্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আসন্ন সংঘর্ষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দফতরের সমস্ত কর্মকর্তার কোনরকম ছুটি মঞ্জুর করা হবে না। ইতিমধ্যে অনুমোদিত ছুটি যদি কোন কর্মকর্তার থেকে থাকে তাহলে সেই ছুটিও বাতিল করা হয়েছে। এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের অবিলম্বে তাঁদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একমাত্র চিকিৎসাজনিত কারণে ছুটি গৃহীত হবে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে নোটিস জারির পরেই দিল্লি এইম (Delhi AIIMS) তার কর্মকর্তদের ছুটি বাতিলের ঘোষণা করেছে। ছুটিতে থাকা অফিসারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের ছুটি বাতিলঃ

দিল্লি এইমে জারি হল স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশঃ

(The above story first appeared on LatestLY on May 09, 2025 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).