Shivraj Singh Chouhan On Rahul Gandhi's Mental Age: কর্ণাটকে নির্বাচনী প্রচারে এসে রাহুলের মানসিক বয়স নিয়ে আক্রমন শিবরাজ সিং চৌহানের
কর্ণাটকে নির্বাচনী প্রচারে এসে রাহুলকে কড়া ভাষায় আক্রমন শিবরাজের
কর্ণাটকে নির্বাচনী প্রচারে এসে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) চাঁচাছোলা ভাষায় আক্রমন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Sivraj Singh Chouhan)। কর্ণাটকের চিকোড়িতে একটি নির্বাচনী প্রচারে আসেন সিবরাজ সিং সেখানে তিনি জানান, "রাহুল গান্ধীর বয়স ৫০ কিন্তু তাঁর মানসিক বয়স ৫, যখন কোর্ট তাঁকে সাজা শোনায় তখন সে প্রধানমন্ত্রী মোদীকে দোষ দেয়, সে জানেনা কি বলতে হবে, প্রতিশ্রুতি দেওয়ার মত যোগ্যাতা রয়েছে কি তাঁর? " বলে মন্তব্য করেন তিনি।
১০ মে কর্ণাটকে নির্বাচন, তার আগে যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) থেকে শুরু করে শিবরাজ সিং চৌহান এবং আরও অনেকেই নেমে পড়েছেন ক্যাম্পেনে। অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকেও রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ক্যাম্পেন করা হয় কর্ণাটকের বিভিন্ন এলাকায়।
মোদী সম্প্রদায় সমন্ধে মন্তব্য করার জেরে সুরাটের আদালত তাঁকে ২ বছরের সাজা শোনায়। যার জেরে এমপি পদও খারিজ হয়ে যায় রাহুল গান্ধীর।
#WATCH| Belagavi, Karnataka: "He (Rahul Gandhi) is 50 years old but his mental age is 5...when the court sentenced him, he blaming PM Modi for it. He doesn't know what to speak...is he capable of giving promises?"....: MP CM & BJP leader Shivraj Singh Chouhan holds election rally… pic.twitter.com/Odo4g3KgsO
— ANI (@ANI) April 26, 2023
(The above story first appeared on LatestLY on Apr 26, 2023 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

