Mauni Amavasya: মৌনী অমাবস্যায় পুণ্যার্জনের হিড়িক, যমুনার 'বিষ জল' পান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

মৌনী অমাবস্যা উপলক্ষে দিল্লির যমুনা নদীতেও পুণ্যস্নানের হিড়িক উঠেছিল। জলের সর্বত্র ভেসে বেরাচ্ছে ফেনা, ময়না। সেই সমস্ত কিছু উপেক্ষা করেই 'দূষিত' যমুনায় ডুব দেন ভক্তরা। এদিকে মৌনী অমাবস্যায় যমুনার 'বিষ জল' পান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

Mauni Amavasya: মৌনী অমাবস্যায় পুণ্যার্জনের হিড়িক, যমুনার 'বিষ জল' পান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
Haryana CM Nayab Singh Saini takes a sip of Yamuna water (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৯ জানুয়ারিঃ মৌনী অমাবস্যায়  (Mauni Amavasya) পুণ্যস্নানে গিয়ে মহাকুম্ভে ঘটেছে বিপত্তি। কয়েক কোটি ভক্তের ভিড়ের মাঝে ঘটে গিয়েছে পদপিষ্টের ঘটনা। প্রাণ গিয়েছে কমপক্ষে ১৫ জন পুণ্যার্থীর। মৌনী অমাবস্যা উপলক্ষে দিল্লির যমুনা নদীতেও (Yamuna River) পুণ্যস্নানের হিড়িক উঠেছিল। জলের সর্বত্র ভেসে বেরাচ্ছে ফেনা, ময়না। সেই সমস্ত কিছু উপেক্ষা করেই 'দূষিত' যমুনায় ডুব দেন ভক্তরা। এদিকে মৌনী অমাবস্যায় যমুনার 'বিষ জল' পান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)।

সদ্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেন, জাতীয় রাজধানীতে জল সরবরাহ ব্যাহত করার জন্য যমুনার জল ইচ্ছাকৃতভাবে 'বিষাক্ত' করে তুলছে হরিয়ানা (Haryana)। কেজরিওয়ালের সেই দাবি ভুল প্রমাণ করার জন্যে যমুনার তীরে এসে নিজে নদীর জল পান করে দেখালেন নায়াব।

যমুনার 'বিষ জল' পান করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াবঃ

সেই ভিডিয়ো শেয়ার করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রাজনৈতিক সুবিধা চরিতার্থ করতে এবং মানুষের মনে ভয় তৈরি করার জন্য অরবিন্দ কেজরিওয়াল এই সব রটাচ্ছেন। মুখ্যমন্ত্রী নায়াব এও জানান, যমুনার জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কিন্তু তার মধ্যে কোনও বিষ পাওয়া যায়নি।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).