Haryana Assembly Polls 2024: হরিয়ানায় ২ কুস্তিগীর লড়তে পারেন কংগ্রেসের টিকিটে, রাহুলের সঙ্গে সাক্ষাৎ ভিনেশ, বজরং পুনিয়ার

বুধবার ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাহুলের সঙ্গে দেখা করার পর কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেণুগোপালের সঙ্গেও ওই দুই কুস্তিগীর সাক্ষাৎ করবেন বলে খবর।

Haryana Assembly Polls 2024: হরিয়ানায় ২ কুস্তিগীর লড়তে পারেন কংগ্রেসের টিকিটে, রাহুলের সঙ্গে সাক্ষাৎ ভিনেশ, বজরং পুনিয়ার
Vinesh Phogat, Bajrang Punia Meets Rahul Gandhi (Photo Credit: ANI/X)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: এবার ভোটে লড়তে পারেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) এবং বজরং পুনিয়া (Bajrang Punia)। হরিয়ানায় (Haryana)সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনেই এবার কংগ্রেসের টিকিটে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। সূত্রের তরফে মিলছে এমন খবর।

বুধবার ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাহুলের সঙ্গে দেখা করার পর কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেণুগোপালের সঙ্গেও ওই দুই কুস্তিগীর সাক্ষাৎ করবেন বলে খবর।

প্রসঙ্গত আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ৫ তারিখ ভোটের পর ৮ অক্টোবর নির্বাচনের ফল প্রকাশ হবে বলে খবর। সাামনেইবিধানসভা নির্বাচনকে নজরে রেখে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া সাক্ষাৎ করেন বলে জানা যায় সূত্রের তরফে।

যদিও ভিনেশ কিংবা বজরং পুনিয়া-কেউইএ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).