Haryana Assembly Elections Results 2024: 'ওঁ যেখানে যাবেন, ক্ষতি হবে', Vinesh Phogat এর জয়ে কটাক্ষ ব্রিজ ভূষণের

ব্রিজ ভূষণ বলেন, ভিনেশ জিতেছেন ভাল কথা। তাঁকে শুভেচ্ছা। তবে এবার প্রিয়াঙ্কা গান্ধীর কী হবে। রাহুল বাবার-ই বা কী হবে বলে কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন ব্রিজ ভূষণ।

Haryana Assembly Elections Results 2024: 'ওঁ যেখানে যাবেন, ক্ষতি হবে', Vinesh Phogat এর জয়ে কটাক্ষ ব্রিজ ভূষণের
Vinesh Phogat, Brij Bhushan Sharan Singh (Photo Credit: ANI/X/Instagram)

দিল্লি, ৮ অক্টোবর: হরিয়ানার (Haryana Assembly Elections Results 2024) জুলনা (Julana) কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগট (Vinesh Phogat)। ভিনেশ জিততেই তাঁকে জোরদার কটাক্ষ করলেন বিজেপির ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। ভিনেশ ফোগটের জয়ের খবর আসতেই ব্রিজ ভূষণ বলেন, তাঁর নাম করে জুলনায় নিজের জয় নিশ্চিত করেছেন প্রাক্তন কুস্তিগীর। শুধু তাই নয়, ব্রিজ ভূষণের নামে এত জোর যে তাঁর নাম নিয়ে নৌকা পার করে ফেলেছেন ভিনেশ। নাম না করে কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করেন ব্রিজ ভূষণ। পাশাপাশি তিনি আরও বলেন, ভিনেশ জিতেছেন ভাল কথা। তাঁকে শুভেচ্ছা। তবে এবার প্রিয়াঙ্কা গান্ধীর কী হবে। রাহুল বাবার-ই বা কী হবে বলে কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন ব্রিজ ভূষণ।

আরও পড়ুন: Haryana Assembly Elections Results 2024: Julana কেন্দ্রে জয়, Vinesh Phogat বললেন, 'এই লড়াই সত্যের'

ভিনেশ ফোগটের জয়ে কী বললেন ব্রিজ ভূষণ, দেখুন...

 

সেই সঙ্গে ভিনেশ ফোগট 'যেখানে যাবেন, সেখানে ক্ষতি (সত্যানাশ) হি হোগা' বলেও জোদার আক্রমণ করেন ব্রিজ ভূষণ।

প্রসঙ্গত জুলনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওই কেন্দ্র থেকে ৬ হাজারের বেশি ভোটে জয়ী হন ভিনেশ ফোগট। এই জয় সত্যের। এই লড়াই দেশের প্রত্যেক লড়াকু মহিলার বলেও ফল বেরনোর পর মন্তব্য করতে শোনা যায় প্রাক্তন কুস্তিগীরকে।

(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).